২০ থেকে ২৫ মার্চ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে।তবে ঐ সময়ে কাউন্টারে টিকিট বিক্রি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। সোমবার সকালে রেলভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।সিএনএস থেকে সহজডটকমে অনলাইনের টিকিট হস্তান্তরের কার্যক্রমের জন্য এ সময় অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকবে বলে জানান রেলমন্ত্রী।

তিনি জানান, ২০০৭ থেকে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি করছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম (সিএনএস)। তাদের সঙ্গে আমাদের ১৫ বছরের চুক্তি ছিল, যা শেষ হচ্ছে আগামী ২০ মার্চ। এরপর আমরা নতুনভাবে টেন্ডার করি। সেই টেন্ডারে কাজ পেয়েছে রাইড শেয়ারিং কোম্পানি সহজডটকম।

মন্ত্রী আরো জানান, যেহেতু ২০ মার্চ কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমের মেয়াদ শেষ হচ্ছে। সেহেতু এখন থেকে ট্রেনের টেকিট বিক্রি করবে সহজ। তাদের অভ্যন্তরীণ সেটআপের জন্য ৫ দিন সময় নিয়েছে। ২৬ তারিখ থেকে তারা ট্রেনের টিকিট বিক্রি করবে।

খবর সারাবেলা / ১৪ মার্চ ২০২২ / এমএম