১০ ওভারের ম্যাচ, ফিল্ডিংয়ে বাংলাদেশ
অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টি থেমেছে। টস জিতে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি হবে ১০ ওভারের। অর্থাৎ, প্রতিটি দল সর্বোচ্চ ১০ ওভার ব্যাট করতে পারবে। ৩ ওভার পাওয়ারপ্লে। একজন বোলার সর্বোচ্চ ২ ওভার বল করতে পারবেন। খেলা শুরু হয়েছে বাংলাদেশ সময় ২ টা ১০ মিনিটে।
এই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারছেন না টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাই অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে লিটন দাসকে। একাদশে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন এবং রুবেল হোসেন। গত ম্যাচে খেলা মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিথুন এই ম্যাচে একাদশে নেই।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ এটি। এর আগের দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছে। টি-টোয়েন্টি সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের কাছে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, নাঈম শেখ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), টিম সাউদি (অধিনায়ক), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, টড অ্যাসল, লকি ফার্গুসন।
খবর সারাবেলা / ১ এপ্রিল ২০২১ / এমএম




