হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস শেয়ার ফেসবুকে

মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে অন্যান্য সব অ্যাপেই শেয়ার করা যায় তাদেরই কলিং প্লাটফরম হোয়াটসঅ্যাপে দেওয়া স্ট্যাটাস। এছাড়া শেয়ার করা যায় স্ট্যাটাসের ছবি, ভিডিও কিংবা জিআইএফ। তবে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আপডেট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড হওয়ার ফলে তা ২৪ ঘণ্টার মধ্যেই গায়েব হয়ে যায়।

যেভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে ফেসবুক স্টোরিজে শেয়ার করা যাবে।

* হোয়াটসঅ্যাপে ওপেন করে স্ট্যাটাস অপশনে যেতে হবে।

* একটি স্ট্যাটাস আপডেট ক্রিয়েট করতে হবে।

* যদি সেই স্ট্যাটাস আপডেট শেয়ার করতে চান, তাহলে আপনাকে দুটি অপশন দেখানো হবে।

* নতুন স্ট্যাটাস আপডেট শেয়ার করতে চাইলে ‘মাই স্ট্যাটাস’ অপশনে গিয়ে সেখান থেকে ‘শেয়ার টু ফেসবুক স্টোরি’ অপশনে ট্যাপ করতে হবে।

* এসময় ফেসবুক অ্যাপ খুলতে বলা হবে। পারমিশন দিলেই ফেসবুক অ্যাপের উইন্ডো চালু হয়ে যবে।

* এবার ফেসবুকে কার কার সঙ্গে সেই স্ট্যাটাস শেয়ার করতে চান, তাদের সিলেক্ট করুন।

* এরপর ‘শেয়ার নাও’ অপশনে ট্যাপ করুন।

* যদি পুরোনো একটি স্ট্যাটাস শেয়ার করতে চান, তাহলে আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ‘মাই স্ট্যাটাস’ অপশনে ক্লিক করুন।

* ‘মোর’ অপশনে ট্যাপ করুন এবং তার পরে ‘শেয়ার টু ফেসবুক’ অপশনটি বেছে নিন।

* এবার আপনার কাছে ফেসবুক অ্যাপ ওপেন করার অনুমতি চাওয়া হবে। অনুমতি দিয়ে দিন এবং যাদের সঙ্গে সেই ফেসবুক স্ট্যাটাস শেয়ার করতে চান, তাদের সিলেক্ট করে নিন।

আর সবশেষে ‘শেয়ার নাও’ অপশনে ট্যাপ করলেই এটি শেয়ার হয়ে যাবে।

খবর সারাবেলা / ০৯ মার্চ ২০২২ / এমএম