সৈকতে গোসলে নেমে ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রের মৃত্যু

September 9, 2021

কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যায় তিন বন্ধু। সেখান থেকে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও তৌফিক মকবুল (২৩) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত তৌফিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে এবং ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।নিহত তৌফিকের বন্ধু সাদমান সাকিব বলেন, তিন বন্ধু মঙ্গলবার কক্সবাজারে বেড়াতে আসেন। বুধবার দুপুরে সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান তিনজনই। পরে তৌফিককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে বিচকর্মীরা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তৌফিক নামে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

খবর সারাবেলা / ০৯ সেপ্টেম্বর ২০২১ / এমএম