রান্নায় বেশি ঝাল হলে কমানোর উপায়
অতিরিক্ত ঝাল বা তেল-মশলাযুক্ত খাবার একদিকে যেমন শরীরের ক্ষতি করে, তেমনই চেহারায় বয়সেরও ছাপ ফেলে দেয় তাড়াতাড়ি। কিন্তু অনেক সময়ে এমন হয় যে, না চাইতেই খাবার অতিরিক্ত ঝাল হয়ে যায়। সেক্ষেত্রে পরিবারের সকলের পাশাপাশি বাড়ির ছোট সদস্যদের সমস্যা হয় সবচেয়ে বেশি। জেনে নিন রান্নায় অতিরিক্ত ঝাল হলে তা কমানোর উপায়।একটি কাঁচা পেঁপে কয়েকটি টুকরা করে নিন। এরপর এগুলোকে তরকারির মধ্যে ছেড়ে দিন। কিছুক্ষণ পর পরখ করে দেখুন তরকারির ঝাল কমেছে কী না। না কমলে আরও কয়েকটুকরা দিয়ে আবার পরীক্ষা করুন।
পাতি লেবুর অনেক গুণ। নানা কাজেই সাহায্য করতে পারে। রান্নায় বেশি লঙ্কার গুঁড়া পড়ে গেলেও ভরসা করা যায় এই লেবুর উপরেই। শুধু মাংসই নয়, যে কোনও ধরনের তরকারি বেশি ঝাল হয়ে গেলে তাতে খানিকটা পাতি লেবুর রস মিশিয়ে দেওয়া যেতে পারে। ঝাল কমবেই।মাংসের ঝোলে আলুর কয়েকটি টুকরো দিয়ে দিতে পারেন। আলু কেটে, ধুয়ে নিয়ে কাঁচাই ফেলে দিন ঝোলের মধ্যে। ঝাল অনেকটাই কমে যাবে। কিছুক্ষণ পর কাঁচা আলুর টুকরোগুলো তুলে নিন।
মাংসের ঝোলে কিছুটা টক দই মিশিয়ে দিলেও কমবে ঝাল। ভাবছেন রান্না প্রায় হয়ে গেলে টক দই কী ভাবে দেবেন? ঘরে পাতা দই সামান্য ফেটিয়ে ঝোলের মধ্যে ঢেলে দিন। তার পর আবার কিছু ক্ষণ মাংস ফুটিয়ে নিন। ঝাল খানিকটা কমতে বাধ্য।অল্প পরিমাণে সয়াসস দিলেও তরকারির বাড়তি ঝাল কমে আসবে। এছাড়া টক দই দিয়েও এক্ষেত্রে কমিয়ে আনতে পারেন ঝাল। রান্নার স্বাদ বুঝে সয়াসস এবং দই ব্যবহার করতে হবে।
খবর সারাবেলা / ১২ নভেম্বর ২০২১ / এমএম




