ফাইভজির স্পেকট্র্রাম নিলাম ৩১ মার্চ
দেশে ফাইভজির স্পেকট্রাম নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১ মার্চ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ২০২২ সালের ৩১ মার্চ নিলামের তারিখ চূড়ান্ত করেছে। ইতোমধ্যে নিলামে অংশগ্রহণকারীদের আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।জানা গেছে, এবারে ‘রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’ নামে নিলামে অনুষ্ঠিত হচ্ছে। নিলামে প্রতি মেগাহাটর্জ স্পেকট্রামের ফ্লোর প্রাইস বা বেইজ প্রাইস থাকছে ৬ মিলিয়ন ডলার, টাকার হিসাবে যা ৫১ কোটি ৯০ লাখের একটু বেশি।
এতে স্পেকট্রাম ক্রয়কারীদের জন্য ফাইভজি সেবা চালুর জন্য ৬ মাসের রোলআউট অবলিগেশন দেওয়া হয়েছে। নিলামের দিন থেকে এ সময় ধরা হবে। নিলাম নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে ৮ মার্চের মধ্যে অপারেটরগুলোকে জানাতে হবে। উল্লেখ্য, এর আগে গত বছর (২০২১) এ নিলাম করতে চেয়েও মোবাইল অপারেটরগুলোর কাছ থেকে সাড়া না পেয়ে তা করতে পারেনি বিটিআরসি।
খবর সারাবেলা / ০৬ মার্চ ২০২২ / এমএম




