প্রথম নাতনির মুখ দেখলেন ডিপজল

February 17, 2021

গেল বছরের অক্টোবরে কোটি টাকার কাবিনে ধুমধাম করে ছেলেকে বিয়ে করান আলোচিত অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।এবার নানা হলেন তিনি। ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ারের ঘর আলো করে এলো অতিথি। কন্যা সন্তানের জন্ম দেন ওলিজা।মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ওলিজা।

গণমাধ্যমকে এ সুখবর দিয়েছেন ডিপজলের মেয়ে ওলিজাই। মেয়ের নাম ওরাহ রহমান ওজ রেখেছেন। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন।এছাড়া খুশির সংবাদটি নিজের ফেসবুকেও শেয়ার করেছেন ওলিজা। লিখেছেন—‘আলহামদুলিল্লাহ! একটি বাচ্চা মেয়ে পেয়ে ধন্য!

এদিকে প্রথম নাতনির মুখ দেখে দারুণ খুশি ডিপজল।ওলিজা মনোয়ার ২০১৮ সালের মাঝামাঝি ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছর এ দম্পতির ঘর আলো করে আসে প্রথম পুত্রসন্তান। সে হিসেবে প্রথম নাতনির মুখ দেখলেন ডিপজল।

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিস নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মোকআপসহ সবগুলো মেকআপে পারদর্শী তিনি।

খবর সারাবেলা / ১৭ ফেব্রুয়ারি ২০২১ / এমএম