নজরকাড়া সুন্দরী হতে যা করবেন

প্রতিটি মেয়েই চায় তাকে সুন্দর লাগুক। সেজন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহারের পাশাপাশি ঘরোয়া রূপচর্চাও করে থাকেন। তবে সৌন্দর্য চর্চার সহজ কিছু বিষয় আছে। এগুলো জেনে রাখলে আপনার রূপচর্চার প্রচেষ্টা সফল হবে এবং হয়ে উঠবেন সুন্দরীতমা। নজর কাড়তে পারবেন সবার মাঝে।

নেলপলিশ পরার আগে নখে ভেসিলিন মাখিয়ে নিন। এতে যে নেলপলিশ সুন্দর করে বসবে তা নয়, অসাধারণ ফিনিশিংও পাবেন। এবং পরবর্তী সময়ে খুব সহজেই নেলপলিশ তুলতে পারবেন। আর তাড়াতাড়ি নেলপলিশ শুকাতে চাইলে বরফ দেওয়া ঠাণ্ডা পানিতে নেলপলিশ করা আঙুলগুলো কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখতে পারেন।
মাথার লম্বা চুলের গোড়াগুলো যদি ভোঁতা হয়ে গুটিয়ে যায়, তাহলে কাঁচি দিয়ে গোড়াগুলো কেটে দিন। টাইট করে রাবার ব্যান্ড বেঁধে চুলের বাকি অংশ ঝুলিয়ে দিতে পারেন। তাহলে রাবার ব্যান্ডের মধ্যে ববি পিন ঢুকিয়ে দিন। চুলের গোছা ঝরনার মতো দেখাবে।

লিপস্টিকের মাথা ভেঙে গেলে পেছনের অংশটাকে একটু তাপ দিয়ে গলিয়ে নেবেন। এরপর ভেঙে যাওয়া সামনের অংশ পেছনের তাপ থাকা অংশের সঙ্গে জুড়ে দেবেন। এরপর ঘণ্টাখানেকের জন্য রেফ্রিজারেটরে রেখে দিন।
আই পেনসিলে জেল এফেক্ট আনতে পেনসিলের ডগাটা একটু আগুনে পুড়িয়ে নিতে পারেন। এবং আইলাইনারের ‘কার্ভ’ ঠিক রাখতে চামচ ব্যবহার করুন। চোখের পাতায় চামচটাকে চেপে ধরুন। এরপর আইলাইনার দিয়ে চোখের পাতায় বুলিয়ে নিন।

শরীরের অবাঞ্চিত লোম চটজলদি দূর করতে ব্লেড-রেজার দিয়ে শেভ করতে পারেন। কিংবা হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করতে পারেন। গরমে নিজেকে সতেজ ও প্রাণবন্ত রাখতে হাতের ‘পার্লস পয়েন্টে’ পারফিউম দেওয়ার আগে সেখানে একটু ভেসেলিন লাগিয়ে নিন। সুগন্ধ অনেকক্ষণ ধরে থাকবে।চুলে ঢেউ খেলানো লুক আনতে চাইলে, আগে চুলের দুই গোছাকে একে অপরের সঙ্গে পেঁচিয়ে নিন। এরপর ওই বিনুনিকে স্ট্রেটনারে হিট দিন। পরে চুলের বিনুনি খুঁলে ফেলুন। পেয়ে যাবেন ঢেউ খেলানো লুক।
নজরকাড়া সুন্দরী হতে যা করবেন

গোড়ালির ফাঁটা দূর করতে হালকা গরম পানিতে একটু লিস্টারিন, ভিনিগার ঢেলে নিন। এরপর ১০ থেকে ১৫ মিনিট পানিতে গোড়ালি ডুবিয়ে রাখুন। দিন কয়েক ধরে এই পদ্ধতী অনুসরণ করুন। দেখবেন গোড়ালির ফাঁটা দূর হয়ে যাবে। আর দাঁত উজ্জ্বল সাদা করতে ব্রাশ করার আগে দাঁতে স্ট্রবেরি ঘষে নিতে পারেন।

খবর সারাবেলা / ৩১ আগস্ট ২০২১ / এমএম