• Setup Your Menu from "Appearance -> Menus" page of your WP-Admin Panel
    • ঢাকা, বাংলাদেশ
    • শনিবার । ৬ই মার্চ, ২০২৬ ইং । ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ । March 6, 2026
    দীর্ঘক্ষণ বসে থেকে গায়ে ব্যথা? ঘরেই মিলবে সমাধান

    দীর্ঘক্ষণ বসে থেকে গায়ে ব্যথা? ঘরেই মিলবে সমাধান

    এক জায়গাতেই অনেকক্ষণ ধরে বসে থাকলে শরীরে ব্যথা হতে পারে। এখন করোনা পরিস্থিতির কারণে লকডাউনে সবাই ঘরেই সময় পার করছেন। অনেকেরই ব্যস্ততা কমে যাওয়ার কারণে সারা দিন বসে থেকে ডিজিটাল ডিভাইস ব্যবহার করেই পার হচ্ছে সময়। আবার অনেকে অফিস করেন দীর্ঘক্ষণ একভাবে বসে থেকে। এ রকম একভাবে বসে থাকার কারণে দেখা দিতে পারে শরীরে ব্যথা।

    ক্ষেত্রবিশেষে ব্যথা হতে পারে কোনো রোগের আভাস। কিন্তু দীর্ঘসময় ধরে একভাবে বসে থাকলে, চেয়ারে বসে থেকে কাজ করলে কিংবা কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে থাকলে অথবা অনেকক্ষণ ধরে গাড়ি চালালে শরীরের বিভিন্ন অংশ ব্যথা করতে পারে। এটি অনেক সময় বয়সের কারণে, যথেষ্ট শরীরচর্চা না করা হলে— এমনকি মানসিক চাপ বেড়ে যাওয়ার কারণেও হয়ে থাকতে পারে।

    কিন্তু আপনার এ সমস্যার সমাধান করতে পারেন ঘরোয়াভাবেই। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয় এমন তথ্য। জানুন কীভাবে মিলবে এর প্রতিকার—

    ১. পুষ্টিকর খাবার খাওয়া
    আমাদের শরীরকে ভালো রাখতে খাবার অনেক গুরুত্বপূর্ণ। আর আরও ভালো থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে। কারণ শরীরে পুষ্টির অভাবে বাড়তে পারে ব্যথা। তাই বেশি করে সবুজ শাকসবজি ও ফল খেতে হবে। এ ছাড়া খেতে অন্য সব পুষ্টিকর খাবারও।

    ২. ভিটামিন ডি
    ভিটামিন ডির অভাবেও শরীরের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে। তাই ভিটামিন ডির অভাব মেটাতে শরীরে রোদ লাগাতে হবে।

    ৩. পানি বেশি পান করতে হবে
    শরীরে যত বেশি পরিমাণ পানি যাবে, শরীর ততো ভালো থাকবে। তাই প্রচুর পরিমাণে পানি পান করা অনেক জরুরি। কারণ পানি বেশি পান করলে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। এর কারণে কমতে পারে শরীরের ব্যথা হওয়ার আশঙ্কা।

    ৪. ভেষজ মসলা খাওয়া
    প্রদাহ রোধকারী কিছু ভেষজ মসলা যেমন আদা, রসুন, দারুচিনি, হলুদ ইত্যাদি খাবারে থাকতে হবে। এগুলো শরীরের ব্যথা কমাতে সাহায্য করে।

    খবর সারাবেলা / ১২ জুলাই ২০২১ / এমএম