ডেঙ্গু এড়াতে যা করণীয়
ডেঙ্গুজ্বরের মৌসুমে সকলেই আতঙ্কিত। শীতের সময়ে মশার প্রকোপ বাড়ে৷ বিশেষত এডিস মশার কারণেই ডেঙ্গুজ্বর হয়। অবশ্য শীতের আগ পর্যন্ত ডেঙ্গুজ্বরের মৌসুম থাকে। তাই এই সামান্য সময়টিতেই থাকতে হবে সতর্ক। কিন্তু আদপে কি মশা থেকে সতর্ক থাকা সম্ভব? পুরোপুরি নিশ্চয়তা পাওয়া না গেলেও মোটামুটি সতর্ক থেকে ডেঙ্গু থেকে বেঁচে থাকা সম্ভব। তাহলে চলুন জেনে নেই ডেঙ্গু প্রতিরোধে কি কি করনীয়:
ভোরে সূর্যোদয়ের আধঘণ্টার মধ্যে এবং সূর্যাস্তের আধঘণ্টা আগে এডিস মশা কামড়ায় ভোরে সূর্যোদয়ের আধঘণ্টার মধ্যে এবং সূর্যাস্তের আধঘণ্টা আগে এডিস মশা কামড়ায়। এই সময়গুলোতে অবশ্যই মশার কামড় থেকে সাবধান থাকতে হবে।দিনের বেলা ঘুমালে মশারি ব্যবহার করার অভ্যাস করে নিন। ঘরবাড়ি, হাসপাতাল বা অফিস ভবনের কোনা কানায়, এবং প্রতিটি জায়গায় ভালোমতো মশার ঔষধ বা স্প্রে ছড়িয়ে দিন। নিয়ম করে ঔষধ ব্যবহার করুন। বিশেষত যে সময়গুলোতে এডিস মশা বেশি কামড়ায় তখন দেয়া উচিত।
ভোরে সূর্যোদয়ের আধঘণ্টার মধ্যে এবং সূর্যাস্তের আধঘণ্টা আগে এডিস মশা কামড়ায় বাসার জানালা, ভেন্টিলেটর বা যেসকল অংশ দিয়ে মশা প্রবেশের সম্ভাবনা থাকে সেখানে মশা নিরোধক জাল ব্যবহার করুন।ফুলহাতা জামাকাপড় ব্যবহার করা ভালো। এতে মশার কামড়ের সম্ভাবনা কমে।
ডেঙ্গুজ্বরের মৌসুমে সকলেই আতঙ্কিত বাড়ির কোথাও যেন পানি জমে না থাকে তা অবশ্যই নজর রাখতে হবে। পাঁচদিনের বেশি কোথাও পানি জমে থাকলে এডিস মশার জন্ম হতে পারে।গাড়ির টায়ার, বা বাড়ির আশেপাশে বোতল, কাগজ স্তূপ হয়ে থাকলে সেখানে পানি জমে থাকাটাও ক্ষতিকর। সেদিকে লক্ষ্য রাখুন।
খবর সারাবেলা / ১১ নভেম্বর ২০২১ / এমএম




