টোকিও অলিম্পিকের শেষ দিন আজ
দেখতে দেখতে ঘনিয়ে এলো টোকিও অলিম্পিকের সময়। আজই এর শেষ দিন। হাজারো বাধা-বিপত্তি মোকাবিলা করে একটি সফল প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে টোকিও অলিম্পিকের পর্দা নামছে আজ। শেষ দিনে বিভিন্ন ইভেন্টে ১৩টি সোনার লড়াইয়ে প্রতিযোগিতায় নামবে বিভিন্ন দেশের অ্যাথলেটরা।
এখন পর্যন্ত সোনা জয়ের বিচারে তালিকায় সবার উপরে অবস্থান করছে চীন। দেশটির অ্যাথলেটরা জিতেছে সর্বোচ্চ ৩৮টি স্বর্ণপদক। এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তারা জিতেছে ৩৬টি স্বর্ণ। তবে মোট পদকের হিসেব করা হলে চীনকে পেছনে ফেলবে যুক্তরাষ্ট্র। সোনা, রুপা এবং ব্রোঞ্জ মিলিয়ে মোট ১০৮টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। সেখানে চীনের সংগ্রহ ৮৭টি।
এদিকে ২৭টি স্বর্ণ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্বাগতিক জাপান।এখন পর্যন্ত পদক তালিকায় নাম উঠেছে ৯৩টি দেশের। এর মধ্যে অন্তত একটি সোনার পদক জেতা দেশের সংখ্যা ৬৫টি। জ্যাভলিন থেকে পাওয়া সোনায় ভারত ঢুকে পড়েছে এই তালিকায়। ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এই প্রথম সোনা পেল ভারত। ১৬টি দেশ এখন পর্যন্ত রুপার পদকেই তৃপ্তি খুঁজছে। ১২টি দেশ পেয়েছে ব্রোঞ্জের স্বাদ।
খবর সারাবেলা / ০৮ আগস্ট ২০২১ / এমএম




