জেনে নিন প্রতিদিন স্ট্রেচ করলে কী উপকার হয় শরীরের
প্রতিদিন জিমে গিয়ে ভারী ব্যায়াম কিংবা মাঠে দৌড়নো হয় না। তাই বলে কি একেবারেই বন্ধ রেখেছেন শরীরচর্চা? সকলে কিন্তু তা করেন না। অন্তত ঘরেই কিছু স্ট্রেচিং করে নেন। তবে এই অভ্যাসের বিরুদ্ধেও অনেকে মত দিয়ে থাকেন।
এতে যে বিশেষ ওজন কমে না। মেদ ঝরে না। তবে কেন শুধু শুধু সময় নষ্ট করে স্ট্রেচিং করবেন, তা নিয়ে ওঠে প্রশ্ন।কিন্তু দিনে দশ মিনিট স্ট্রেচিংয়েও কিছু সুফল আছে। তা জানতে সেই সময়টি নিজের জন্য ব্যয় করতে আর আটকাবেন না।
কী সুবিধা হয় প্রতিদিন স্ট্রেচিং করলে?
১. শরীর সচল রাখতে সাহায্য করে স্ট্রেচিং। নিয়মিত ব্যায়াম না করলে ধীরে ধীরে হাত-পা অচল হয়। একদিনে তা বোঝা যায় না ঠিকই। কিন্তু হঠাৎ কোনও একদিন বেশি কাজ করতে হলে কিংবা খানিকটা পথ হাঁটতে হলে জানান দেয় শরীর। সেই সমস্যা থেকে বাঁচায় স্ট্রেচিং।
২. মনেরও যত্ন নেয় এই ধরনের ব্যায়াম। কীভাবে? চলাফেরা কম হলে, মনের ওপরেও সেই ভার জমে। উল্টোদিকে বেশ খানিকটা হাত-পা নাড়াচাড়া করলে একটি হরমোন তৈরি হয় শরীরে, যা মন ভাল রাখে। স্ট্রেচিং নিয়মিত করলে সেই সুবিধাও পাওয়া যায়।
৩. শরীরের রক্ত চলাচাল ভাল হয়। শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ায় স্ট্রেচিং। সেই অক্সিজেন রক্তেও যায়।
খবর সারাবেলা / ২১ আগস্ট ২০২১ / এমএম




