চাইলে ক্রিকেটও খেলতে পারবেন সৌরভ

একদম ফিট আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তাঁর হার্টের কন্ডিশন খুব ভালো আছে। আগামীকালই (বুধবার) তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

তারপর ২ থেকে ৩ সপ্তাহ বিশ্রাম নিয়ে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। পুরোদমে কাজ শুরু করতে পারবেন। এমনকি চাইলে ক্রিকেটও খেলতে পারবেন। মঙ্গলবার কলকাতার উডল্যান্ডস হাসপাতালে সৌরভ গাঙ্গুলিকে দেখে এমনই সার্টিফিকেট দিলেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জেন দেবী শেঠি।

গতকাল (সোমবার) ভিডিও কনফারেন্সে কথা হয়েছিল। এরপরই মঙ্গলবার সৌরভকে দেখতে কলকাতায় আসেন দেবী শেঠি। সৌরভকে দেখার পর আমজনতার সুস্বাস্থ্যের উদ্দেশেও তিনি একটি বার্তা দিয়েছেন।

দেবী শেঠি বলেন, ‘১৫ বছর আগেই এই হার্ট অ্যাটাকের সম্ভাবনার কথা জানতে পারা যেত। তাই সবাই বছরে একবার করে মেডিক্যাল চেক-আপ শুরু করে দিন।’

খবর সারাবেলা / ০৬ জানুয়ারি ২০২১/এমএম