করোনায় শনাক্তের হার নেমে এসেছে ১০ শতাংশে
দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ২৫১ জনে।নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৩৬ জন। মোট শনাক্ত ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।
১০৮টি পরীক্ষাগারে এ পর্যন্ত ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এ পর্যন্ত শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৭৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
যদিও জুন-জুলাই মাস নাগাদ এই শনাক্তের হার প্রায় ২৫ শতাংশে উঠেছিল। অর্থাৎ তখন প্রতি চারজনের পরীক্ষায় একজন নতুন রোগী শনাক্ত হতো। কিন্তু বর্তমান হার অনুযায়ী, প্রতি ১০ জনের পরীক্ষায় একজন নতুন রোগী শনাক্ত হচ্ছেন।তবে সুস্থতার হার ৭৫.৭৯ শতাংশ বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার অনুযায়ী, মোট জনসংখ্যার প্রতি দশ লাখ মানুষের মধ্যে ২ হাজার ২১৫ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে প্রতি ১০ লাখের মধ্যে ১৬০৭ জন।
আর দেশের মোট জনসংখ্যার প্রতি ১০ লাখ মানুষের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হচ্ছে।গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৭৮৯ জন।বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫ জনের।
খবর সারাবেলা / ৩০ সেপ্টেম্বর ২০২০ / এমএম




