করোনাকালে ভ্রমণে যেসব সাবধানতা দরকার

শীতকাল বা ভ্রমণকাল যা-ই বলুন না কেন, সেটা শুরু হতে আর বেশি দেরি নেই। শীতকালকে অনেকেই ভ্রমণের সবচেয় উপযুক্ত সময় মনে করেন। কিন্তু ভুলে গেলে চলবে না, শীতের পাশাপাশি এটা করোনাকালও।সব সময় মাস্ক পড়াসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে হবে যদিও ভ্যাকসিন নিয়েছে অনেকে, কোভিড সংক্রমণ-মৃত্যুও কমে গেছে, তাই বলে অবহেলা করলে চলবে না।

কারণ করোনা উপসর্গ নিয়ে কে চারপাশে ঘুরে বেড়াচ্ছে তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। তাই মাস্ক পড়াসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করুন। চলুন জেনে নেওয়া যাক, অতিমারির সময়ে ভ্রমণে কী কী সাবধানতা অবলম্বন করবেন।অতিমারিতে স্যানিটাইজার স্প্রে আপনার সব বিপদের সঙ্গী

সারফেস জীবাণুনাশক শিল্ড
ট্রেন বাস কিংবা যেখানেই আপনি যাত্রা করেন না কেন এটি সঙ্গে রাখতেই হবে। এখন সর্বত্রই কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় স্যানিটাইজ করে থাকেন। তারপরেও নিজ দায়িত্বে বসার জায়গা হোক বা হাতলে স্প্রে করে নিতে হবে। স্যানিটাইজার হাত পরিষ্কার করতে কাজে লাগে তবে পণ্যের জীবাণু ধ্বংশ করতে এটি বেশ কার্যকরী।

হ্যান্ড স্যানিটাইজিং ওয়াইপস
এই ওয়াইপসগুলো হাতের জীবাণু ভালোভাবেই মেরে ফেলতে সক্ষম। ভ্রমণে দুই হাত ভালো করে এটি দিয়ে পরিষ্কার করুন, তবেই সুস্থ থাকতে পারবেন।শুধু যে ত্বক ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংস্পর্শে আসে তা কিন্তু নয়, পোশাকও সংস্পর্শে আসে

স্যানিটাইজার স্প্রে
ভ্রমণে এটি সঙ্গে নিতে ভুলবেন না। অতিমারিতে এই স্যানিটাইজার স্প্রে কিন্তু আপনার সব বিপদের সঙ্গী। এটি ছিটিয়ে যেমন আপনি এদিক-ওদিক বসতে পারেন তেমনই এটি দিয়ে আপনি হাতও পরিস্কার রাখতে পারেন।

ফেব্রিক জীবাণুনাশক স্প্রে
শুধু যে আপনার ত্বক ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংস্পর্শে আসে তা কিন্তু নয়, পোশাকও ভাইরাসের সংস্পর্শে আসে। বাইরে থেকে হোটেলে ফিরে ফেব্রিক স্প্রে করুন। এটি ভাইরাস এবং ব্যাকটেরিয়া দূর করে যা কাপড় ধোয়া থেকেও ভালো কাজ দেয়।

খবর সারাবেলা / ১৫ নভেম্বর  ২০২১ / এমএম