করোনা সন্দেহে ২৪ ঘণ্টায় ৬৫ হাজার ফোনকল
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে দেশের বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় ৬৫ হাজার ৯৮৪টি ফোনকল এসেছে। এ নিয়ে সর্বমোট ফোন এসেছে ১১ লাখ ৯৪ হাজার ১১৮টি। ১৬২৬৩ (স্বাস্থ্য বাতায়ন), ৩৩৩(তথ্য ও সেবা) এবং আইইডিসিআর এর হটলাইনে কলগুলো আসে।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত মোট ৬১টি জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ জন। নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে এখন পর্যন্ত মৃত্যুর সখ্যা ৬ ই রয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে ২৬ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধানী রয়েছেন ২৯ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ২২ জন। আর নিজেদের বাড়িতে পূর্ণ পর্যবেক্ষণের মধ্যে আছেন ৭ জন। এছাড়া আমরা এখন পর্যন্ত ৪ লাখ ২৮ হাজার ৬০টি পিপিই সংগ্রহ করেছি। এখন পর্যন্ত ৭১ হাজার কিট মজুদ রয়েছে
তিনি আরো বলেন, অন্যান্য যেসব ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে, সেখান থেকে তিনজনের দেহে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। তাদের আইসোলেশন এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে যেহেতু এগুলো নতুন ল্যাবরেটরি, কাজেই তাদের ফলাফল আমরা নতুন করে যাচাইবাছাই করবো।
খবর সারাবেলা / ০৪ এপ্রিল ২০২০ / এমএম




