করোনা পরীক্ষার অনুমতি পেল আরও তিন ল্যাব
দিন যতোই যাচ্ছে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কেবল বেড়েই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭১ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাড়িঁয়েছে ৮২৩৮ জনে। এ অবস্থায় করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আরও তিনটি ল্যাবকে নমুনা পরীক্ষা করার অনুমতি দিয়েছে সরকার। দুটি হাসপাতালসহ মোট তিনটি প্রতিষ্ঠানের ল্যাবে নমুনা পরীক্ষা করা হবে।
শুক্রবার (১ মে) করোনাভাইরাস নিয়ে নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এ তথ্য জানান।নমুনা পরীক্ষার অনুমতি পাওয়া ল্যাবগুলো হল- কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন-নিপসম।
ডা. নাসিমা সুলতানা জানান, নতুন এই তিনটিসহ মোট ৩১টি প্রতিষ্ঠানের গবেষণাগারে করোনা পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৫টি এবং ঢাকার বাইরে ১৬টি প্রতিষ্ঠানে এই পরীক্ষা হচ্ছে। গবেষণাগার বাড়তে থাকায় নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ছে।তিনি বলেন, আমাদের লক্ষ্য আরও বেশি পরিমাণ নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা। নতুনগুলোসহ সব গবেষণাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে।
এদিন ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৫৫৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৭১ জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৩৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ২ জন। এতে মৃতের সংখ্যা হয়েছে ১৭০। এছাড়া আরও ১৪ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১৭৪ জন।
খবর সারাবেলা / ০১ মে এপ্রিল ২০২০ / এমএম




