করোনা আক্রান্ত সদস্যের পাশে পুলিশের ডিপ্লোমেটিক জোন

কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দায়িত্বরত করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সহযোগিতায় এগিয়ে এসেছে পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন। করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য হাসপাতালে প্রয়োজনীয় খাবার ও উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছেন ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম বিপিএম।

এ সময় সাথে ছিলেন-ডিপ্লোমেটিক ডিভিশনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, এসি ও কোভিড-১৯ বিস্তার রোধে গঠিত ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের ফোকাল পয়েন্ট রাজন কুমার সাহা প্রমুখ। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ ট্রাফিক ব্যারাকে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের ভর্তিকৃত করোনা পজিটিভ ও বিজয়নগর হোটেলে আইসোলেশন এ থাকা সদস্যদের মাঝে করোনা প্রতিরোধমূলক ভিটামিন-সি, জিংক সমৃদ্ধ ফল, মধু,বাদাম,চিপস,শুকনা খাবার,বিস্কুট, চানাচুর ও মিনারেল পানি বিতরণ করেন।

এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম বলেন, ‘কূটনীতিকদের নিরাপত্তার পাশাপাশি ফোর্সদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং কোভিড-১৯ পজিটিভ ফোর্স ও আইসোলেশন ও কোয়ারেন্টাইনে থাকা ফোর্সদের সুস্থতার জন্য আইজিপি মো. বেনজীর আহমেদ বিপিএম (বার)পিপিএম (বার) স্যার এবং ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্যার এর নির্দেশে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। দেশে করোনা আক্রান্ত হওয়ার প্রথম দিন থেকে আমরা সদস্যদের সুরক্ষা সামগ্রী নিশ্চিত করেছি। এর পরেও যেসব সদস্য মানুষের জন্য কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাদের মনোবল ঠিক রাখার জন্য আমরা পাশে আছি। তাদের প্রয়োজনীয় সকল বিষয়েই নিশ্চিত করা হচ্ছে।’

খবর সারাবেলা / ০৯ মে এপ্রিল ২০২০ / এমএম