ইফতারে রাখুন ভিন্ন স্বাদের ছোলা

ছোলা অনেক মুখরোচক একটি খাবার। বিশেষ করে রমজান মাসে ইফতারে ছোলা ছাড়া চলেই না। ছোলা রান্না করা অনেক সহজ। তবে আজকের রেসিপিটি একটু ভিন্ন আঙ্গিকে। যা সাধারণ ছোলা রান্নার থেকে অনেক বেশি মজাদার।

ইফতারে রাখুন ভিন্ন স্বাদের ছোলা

চলুন জেনে নেই রেসিপিটি।

উপকরণ

অলিভ অয়েল- ২ টেবিল চামচ

পেঁয়াজ- ১/২ কাপ

ধুন্দল- স্লাইস করে কাটা ১ টা

ছোলা- ৪০০ গ্রাম

শুকনো মরিচ, রসুন, তেল, ভিনেগার, লেবুর রস, এবং গরম মসলার পেস্ট- ২ টেবিল চামচ

চেরি টমেটো- ২ টুকরো করে কাটা ৮ থেকে ১০ টি

লেবুর রস- অর্ধেক লেবু

দই- ৬ টেবিল চামচ

ধনেপাতা- কুচি কুচি করে কাটা

লবণ- স্বাদমতো

গোলমরিচ গুড়ো- পরিমাণ মতো

প্রণালি

১. একটি প্যানে তেল গরম করতে হবে। তাতে ধুন্দল এবং পেঁয়াজগুলোকে ৪ থেকে ৫ মিনিটের জন্য ভাঁজতে হবে। বাদামি করে ভেঁজে নিতে হবে।

২. এরপর ছোলাগুলোকে দিয়ে দিতে হবে। শুকনো মরিচ, রসুন, তেল, ভিনেগার, লেবুর রস, এবং গরম মসলার পেস্ট, এবং টমেটোগুলো দিতে হবে। ২ থেকে ৩ মিনিট ভালভাবে নেড়ে রান্না করতে হবে। প্যানে লেগে যাওয়া পর্যন্ত ভাঁজতে হবে।

৩. লেবুর রস, লবণ, এবং গোলমরিচ গুড়ো ছিটিয়ে দিতে হবে।

৪. দই একটি প্লেটে সমান করে দিয়ে তার উপরে গরম গরম ছোলা দিয়ে দিন। ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

খবর সারাবেলা / ১৭ এপ্রিল ২০২১ / এমএম