আদমদীঘিতে দ্বিতীয়বারের মতো দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

April 23, 2020

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুর ইসলাম শাহিনের উদ্যোগে ২নং ওয়ার্ড সদস্যের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো করোনা দূর্যোগে অভাবী অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলা ছাতিয়ানগ্রাম নিমাইদিঘী ২ নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান রতনের বাড়ির চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হওয়া একশত জন গরিব ও দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহিনুর ইসলাম শাহিন, ২নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান রতন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজ রাঙ্গা, রাব্বি, ইমন, এমরান,সোহেল, নিশান, আবু দারদা শাকিল সহ শান্তক্লাবের সকল সদস্যবৃন্দ। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহিনুর ইসলাম শাহিন জানান, আমার এলাকার অসহায়, গবীর ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছি। চেষ্টা করছি অর্ধহারে, অনাহারে থাকা মানুষরা অন্তত একবেলা যাতে পরিবারের সবাইকে নিয়ে পেট ভরে খেতে পারে। আপনারও এগিয়ে আসুন শুধু দেশের সরকারই নয় সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে।

খবর সারাবেলা / ২৩ এপ্রিল ২০২০ / এমএম