অফিস সময়ে কী খাবেন

আমরা যারা চাকরি করি তাদের দিনের বেশির ভাগ সময়ই অফিসে পার হয়। অফিসের এই ব্যস্ত সময়ে আমরা সব থেকে বেশি অবহেলা করি খাওয়া। তাই এই সময়ে খাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে।সকালে খাবারে ওপর নির্ভর করে সারাদিন একটি মানুষ কতোটুকু কাজ করতে পারবেন। তাই সকাল বেলা খেতে হবে ভারী খাবার। যেমন রুটি, মিক্সড সবজি, ডিম এবং দুধ। আর একটি বিষয় সব সময় খেয়াল রাখতে হবে, অফিসের সময়টাতে এমন কিছুই খাওয়া উচিত্‍ নয় যেটা খেলে আলসেমি লাগতে পারে।

তাই অফিসে লাঞ্চে কী কী খাবেন, সে বিষয়টি আগে থেকেই ঠিক করে রাখুন। ভালো হয় বাসা থেকে খাবার নিয়ে যেতে পারলে। দুপুরের খাবারের জন্য ভাত, মিক্সড সবজি, ডাল এবং মাছ অথবা মাংস খাওয়া যেতে পারে। ইচ্ছা করলে লাঞ্চে ছোলা সিদ্ধ বা ভুনাও খেতে পারেন। এসময় আরো রাখতে পারেন গ্রিন টি, আদা চা বা ব্ল্যাক কফি।

মাঝে মধ্যে লাঞ্চ বক্সে ভরে নিন ড্রাই ফ্রুটস। যেমন- কাঠ বাদাম, আখরোট, খেজুর। চাইলে বিস্কুটও খাওয়া যেতে পারে। একটু ভারি লাঞ্চের জন্য অবশ্যই রাখতে পারেন চিড়ের পোলাও। এটি খেতেও খুব সুস্বাদু আর বানানো খুব সহজ। বাড়তি ওজন নিয়ে সমস্যা থাকলে লাঞ্চ বক্সে ভরে নিন ওটস। পানি বা দুধে ফুটিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন এই খাবার। বাজারে এখন নানান স্বাদের ওটস পাওয়া যায়। তাই সহজেই পেট ভরাতে চাইলে অবশ্যই রাখতে পারেন ওটস। সেই সঙ্গে মাঝে মধ্যে রাখুন টক দই।

খবর সারাবেলা / ১৬ আগস্ট ২০২১ / এমএম