হোয়াটসঅ্যাপে সাত দিনে ডিলিট হবে পুরনো মেসেজ

নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার ডিসঅ্যাপারিং ম্যাসেজ নিয়ে আসার প্রক্রিয়া শুরু করল হোয়াটসঅ্যাপ ৷ পরবর্তী আপডেটেই এই ফিচারটি হোয়াটসঅ্যাপে পাওয়া যেতে পারে বলে দাবি করেছে ওয়াবেটা ইনফো নামে একটি ওয়েবসাইট। কীভাবে এই ফিচারটি কাজ করবে, তারও একটি ধারণা দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে৷

ওয়াবেটে ইনফো জানায়, ফিচারটি এনাবেল করলেই তা ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চালু হবে৷ ডিসঅ্যাপারিং ম্যাসেজ ফিচার এনাবেল করার পর থেকে নতুন যে মেসেজগুলো আসবে, তা সাতদিন পর থেকে আপনা আপনিই ডিলিট হয়ে যাবে৷ কিন্তু সাত দিনের কম বা বেশি, কোনও সময়সীমা নিজে সেট করতে পারবেন না ব্যবহারকারীরা৷

সাতদিন পর্যন্ত যদি হোয়াটসঅ্যাপ কেউ না খোলেন, সেক্ষেত্রেও মেসেজ ডিলিট হয়ে যাবে৷ তবে নোটিফিকেশন প্যানেলে সেই সমস্ত মেসেজের প্রিভিউগুলো থেকে যাবে৷

একই ভাবে যে মেসেজগুলি ডিলিট হবে, সেগুলি যদি ডিলিট হওয়ার আগে কোট করে কাউকে উত্তর দেওয়া হয়, তাহলেও যে অংশটুকু কোট করা হয়েছে, তা থাকবে৷ আবার কাউকে কোনও মেসেজ ফরওয়ার্ড করলেও যার মোবাইলে তা ফরওয়ার্ড করা হয়েছে, সেই চ্যাটে তা থেকে যাবে৷ তবে সেই ব্যক্তির ডিসঅ্যাপারিং ম্যাসেজ ফিচারটি অফ থাকতে হবে৷

তবে কোনও মেসেজ ডিলিট হয়ে যাওয়ার আগে চাইলে তার ব্যাক আপ রেখে দেওয়া যাবে৷ তবে ব্যাক আপ রিস্টোর করলে সেই মেসেজগুলোও ডিলিট হয়ে যাবে৷ একই স্ক্রিনশট বা কপি,সেভ করেও প্রয়োজনীয় মেসেজ রেখে দিতে পারেন সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী৷

একই ভাবে হোয়াটসঅ্যাপে আসা যে ছবি বা ভিডিও-গুলি ডিলিট হয়ে যাবে, চাইলে ক্যামেরা রোল-এও ব্যাক আপ হিসেবে রেখে দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইউজাররা৷ রিপোর্ট অনুযায়ী, আইওএস, অ্যানড্রয়েড, কাইওএস এবং ওয়েব/ডেস্কটপ-এ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ডিসঅ্যাপারিং ম্যাসেজ ফিচারের সুবিধা পাবেন৷

খবর সারাবেলা / ০২ নভেম্বর ২০২০ / এমএম