মঙ্গলবার থেকে পূর্ব রাজাবাজার লকডাউন

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে পুনরায় লকডাউন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন পূর্ব রাজাবাজার এলাকা মঙ্গলবার রাত ১২টার পর থেকে লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (৮ জুন) ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটির ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, আগামীকাল রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করা হবে। এমন নির্দেশনার পর থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নেয়া শুরু করেছি।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩০ জনে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে।

খবর সারাবেলা / ০৮ জুন এপ্রিল ২০২০ / এমএম