ঝড়ো হাওয়ার শঙ্কায় ৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

April 16, 2020

দেশের পাঁচটি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা থাকায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, দিনাজপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

খবর সারাবেলা / ১৬ এপ্রিল ২০২০ / এমএম