তপ্ত দিনে স্বস্তি টি-শার্টে
সময়টা এখন এমন যে, রোদের কাড়া চাহনি যেমন আছে তেমনই হুটহাট বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে চলেও যাচ্ছে। তারপর আবার রোদ সঙ্গে ঘাম আর বায়ুদূষণ, ধুলা-ময়লা তো আছেই। গরমে স্বস্তি পেতে দরকার আরামদায়ক পোশাক। সকাল থেকে সন্ধ্যায় স্ট্রিট ফ্যাশনের জন্য এখন সবচেয়ে ভালো হলো টি-শার্ট।টি-শার্ট ফ্যাশনেবল, সহজলভ্য ও স্বস্তিদায়ক পোশাক, যা যেকোনো পরিবেশে মানিয়ে যায়। ক্লাস, শপিং, খেলা, অফিস, বন্ধুদের আড্ডা, ঘুরতে যাওয়া, পার্টিতে অর্থাৎ ঘরে-বাইরে যেকোনো স্থানে-পরিস্থিতিতে অনায়সে পরতে পারেন টি-শার্ট।
বেশি তাপ শোষণ করে বলে এই গরমের মধ্যে কালো, ধুসর রঙের টি-শার্ট এড়িয়ে চলুন বাজেট আর স্টাইলে সন্তুষ্টি এনে দিতে পারে বলে ভ্যাপসা গরমে তরুণ-তরুণীদের সবারই পছন্দের পোশাকের শীর্ষে থাকে টি-শার্ট। সাদা-কালো, ধূসর ছাড়াও একরঙা, মিশ্রণসহ নানা রঙের কাপড়ের বর্ণিল টি-শার্টও পাওয়া যাচ্ছে ফ্যাশন হাউজগুলোতে।
টি-শার্টের ক্যানভাসে কার্টুন ক্যারেক্টারের ছবি, হ্যান্ড পেইন্ট, রাবার, ব্লক, স্ক্রিন প্রিন্টসহ নানা মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন রং ও নকশায় ফুল, পাখি, প্রকৃতি, ভালোবাসা, প্রতিবাদ, প্রিয় উক্তি, অভিব্যক্তি, ছন্দ-কবিতা, বর্ণমালা, বিখ্যাত কবি-লেখক, দেশপ্রেমিক যোদ্ধাদের অবয়ব; বিজয়, একুশ, স্বাধীনতাসহ হাজারো মোটিফ।
সকাল থেকে সন্ধ্যায় স্ট্রিট ফ্যাশনের জন্য এখন সবচেয়ে ভালো হলো টি-শার্ট বেশি তাপ শোষণ করে বলে এই গরমের মধ্যে কালো, ধুসর রং বাদ দেয়া উচিত। বরং একটু বর্ণিল আর আরামদায়ক কাপড় বেছে নেওয়াই ভালো হবে। আর সেটি অবশ্যই যেন নিজের সঙ্গে মানানসই হয়। টি-শার্টে এমন কাপড় বেছে নিন, যা হালকা এবং বাতাস চলাচলে উপযোগী। যেমন গোল গলা বা ভি গলা। কাপড় হিসেবে বেছে নিবেন ডেনিম, কটন, হাফ কটন, ফুল কটন, মিক্সড কটন, জ্যাকার্ড কটন ও ভিসকস।
বর্তমানে প্রায় সব ব্র্যান্ডের ফ্যাশন হাউজই নিজস্ব কারখানায় ভালো মানের টি-শার্ট তৈরি করে থাকে। এর মধ্যে অঞ্জন’স, বিশ্বরঙ, গ্রামীণ ইউনিক্লো, সারা, এমব্রেলা, ইজি, এক্সটেসি, আড়ং, ক্যাটস আই, সাদাকালো, রঙ বাংলাদেশ, কে-ক্রাফট অন্যতম। ব্র্যান্ডের টি-শার্টগুলোর দাম পড়বে ৪৫০ দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত।
খবর সারাবেলা / ২৮ মে ২০২২ / এমএম




