ত্বকের অবাঞ্ছিত লোম কমাবে যে ঘরোয়া স্ক্রাব
ত্বকের যত্নে কমবেশি সকলেরই নজর থাকে। নিজের চেহারাকে আকর্ষণীয় সুন্দর করে তুলতে নানা উপাদানে নানা উপায়ে রূপচর্চা কিন্তু চলতেই থাকে। কিন্তু এতকিছুর পরেও ত্বকে যদি হেয়ার গ্রোথ খুব বেশি হয়ে থাকে তবে কিন্তু সব আয়োজনই বৃথা। এই অবাঞ্ছিত লোম তুলতে পোহাতে হয় কষ্ট। অথচ নিয়মিত স্ক্রাব ব্যবহারেই কিন্তু পেতে পারেন এ সমস্যা থেকে মুক্তি।নিয়মিত স্ক্রাব ব্যবহারেই কিন্তু পেতে পারেন এ সমস্যা থেকে মুক্তি
প্যাক বানাতে যা যা লাগবে
ওটস
মধু
লেবু
যেভাবে বানাবেন
প্রথমেই ভালোভাবে ওটস গুঁড়ো করে নিন। এক চা চামচ ওটস গুঁড়োর সাথে মিশিয়ে নিন এক চা চামচ মধু। সেই সাথে হালকা একটু লেবুর রস মিশিয়ে নিন। ব্যাস, ঝটপট তৈরি আপনার ফেসপ্যাক। এবারে মুখের অতিরিক্ত লোমযুক্ত স্থানগুলোতে যত্ন করে স্ক্রাবটি লাগিয়ে নিন। দশ থেকে পনের মিনিট রেখে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে পাবেন কোমল লোমমুক্ত সুন্দর ত্বক।
খবর সারাবেলা / ০৯ মার্চ ২০২২ / এমএম




