যে রঙের পোশাকে আকৃষ্ট হয় মশা

আপনি কি জানেন আপনার ওপর মশার আক্রমণ কেমন হবে সেটা নির্ভর করে আপনি কোন রঙের পোশাক পরে আছেন তার ওপর। কি অবাক হয়ে গেলেন? অবাক হলেও গবেষণা কিন্তু এটাই বলছে।’নেচার কমিউনিকেশন’ এ প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, এডিস মশা প্রথমে চিহ্নিত করে দেহ থেকে নিঃসৃত হওয়া কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড নিশ্চিত হলে এরপর রঙের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা। গবেষকরা বলছেন, ‘লাল, কমলা, কালো ও সায়ান রঙের প্রতি বেশি আকৃষ্ট হয় মশা। তবে সবুজ, বেগনি, নীল ও সাদা রঙের প্রতি একেবারেই আকৃষ্ট হয় না।’

বিজ্ঞানীদের ধারণা ছিলো মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা। নিশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড, ঘাম ও দেহের উষ্ণতা। এবার তালিকায় যুক্ত হলো নতুন এই তথ্য। গাঢ় লাল না হলেও ত্বকের লাল রঞ্জক পদার্থেও মশাকে আকর্ষণ করে। তাই যেসব রং মশা পছন্দ করে না সেই রঙের পোশাক পরে এড়াতে পারেন মশার কামড়।

খবর সারাবেলা / ০৯ ফেব্রুয়ারি ২০২২ / এমএম