যেভাবে বাড়িতেই বানাবেন মেকআপের সরঞ্জাম
যেভাবে বাড়িতেই বানাবেন মেকআপের সরঞ্জাম যেভাবে বাড়িতেই বানাবেন মেকআপের সরঞ্জাম নিজেকে নানা রূপে সাজিয়ে নিতে নারীদের ভরসা মেকআপেই। কিন্তু নানা ব্রান্ডের মানসম্মত মেকআপের দাম যেন আকাশ ছোঁয়া। তাই অনেক ভেবে চিন্তে অল্প অল্প করে ব্যবহার করতে হয় মেকআপ সরঞ্জাম।তবে আপনি কি জানেন আপনি কিন্তু রান্নাঘরের কিছু উপকরণ মিলিয়ে মিশিয়েই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক মেকআপ সরঞ্জাম। অবাক হয়ে গেলেন? চলুন জেনে নেই কিকরে বানাবেন:
প্রাইমার
ত্বকের যত্নে অ্যালোভেরার গুণাগুণ তো কারো অজানা নয়। অ্যালোভেরা ত্বকে লাগালে দাগ, বলিরেখা কম দেখা যায়। তাই অ্যালোভেরাকে কাজে লাগিয়েই তৈরি করে নিতে পারেন আপনার প্রাকৃতিক প্রাইমার।
অ্যালোভেরা ত্বকে লাগালে দাগ, বলিরেখা কম দেখা যায়
যেভাবে বানাবেন: প্রথমেই চার টেবিল চামচ অ্যালোভেরা জেল নিয়ে দুই টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন। সেই সাথে দুই ফোঁটা মধু মিশিয়ে এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। ব্যস তৈরি হয়ে গেল আপনার প্রাকৃতিক প্রাইমার।
ফাউন্ডেশন
নিয়মিত রূপচর্চায় অনেকেই ব্যবহার করেন মুলতানি মাটি। ত্বকের অতিরিক্ত তেল থেকে শুরু করে সারাদিনের ব্যস্ততায় বাইরের ধুলো ময়লা পরিষ্কার করে ত্বক পরিষ্কার ঝলমলে করে তুলতে মুলতানি মাটির জুড়ি নেই। তাই মুলতানি মাটি দিয়েই তৈরি করুন আপনার প্রাকৃতিক ফাউন্ডেশন। কিকরে? চলুন জেনে নেই।
মুলতানি মাটি দিয়েই তৈরি করুন আপনার প্রাকৃতিক ফাউন্ডেশন
যেভাবে বানাবেন: দুই টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে নিন ত্বকের রং অনুযায়ী কফি পাউডার। মিশ্রণে এবার সামান্য অ্যারারুট এবং হলুদ গুড়ো ছিটিয়ে দিন। এরপর ৪ টেবিল চামচ গোলাপজল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন পুরো মিশ্রণ। এবারে ২০ দিনের জন্য আপনি নিশ্চিন্ত। টানা ২০ দিন ব্যবহার করতে পারবেন এ প্রাকৃতিক মুলতানি ফাউন্ডেশন।
লিপবাম
ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে লিপবামের বিকল্প নেই। তিন বেলা বার বার লিপবাম ব্যবহার করে মাস পেরুতে না পেরুতেই কৌটো খালি করে ফেলেছেন? চিন্তা নেই। এবার বাড়িতেই বানিয়ে নিন পছন্দমত লিপবাম।যদি গ্লসি লিপবাম আপনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে মিশ্রণে সামান্য লিকুইড হাইলাইটারও মিশিয়ে নিতে পারেন
যেভাবে বানাবেন: এক টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি নিয়ে এতে দু টুকরো চকোলেট গলিয়ে তাতে সামান্য নারকেল মিশিয়ে ঠাণ্ডা করে নিন। তৈরি আপনার লিপবাম, এতে রঙ মিশাতে চাইলে হাল্কা করে প্রিয় লিপস্টিকের রঙ কিংবা বিটরুটের রঙ মিশিয়ে নিতে পারে। যদি গ্লসি লিপবাম আপনার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে মিশ্রণে সামান্য লিকুইড হাইলাইটারও মিশিয়ে নিতে পারেন। ব্যস তৈরি আপনার লিপবাম। এবারে মিশ্রণটি একটি এয়ারটাইট কৌটায় সংরক্ষণ করুন।
ব্লাশ
সাজগোজের পূর্ণতা পেতে ব্লাশের কোন বিকল্প হয়না৷ সাজ শেষে ব্রাশে ব্লাশের টান যেন মনটাই ভালো করে দেয়। জানেন কি খুব সহজেই ব্লাশ তৈরি করা সম্ভব মাত্র দুটো উপকরণে। চলুন জেনে আসি।
শুকনো গোলাপের পাপড়ি গুড়িয়ে নিন সঙ্গে মিশিয়ে নিন অ্যারারুট
যেভাবে বানাবেন: প্রথমেই গোলাপ শুকিয়ে নিন। শুকনো গোলাপের পাপড়ি গুড়িয়ে নিন সঙ্গে মিশিয়ে নিন অ্যারারুট। ব্যাস তৈরি আপনার প্রাকৃতিক ব্লাশ।
খবর সারাবেলা / ০১ ফেব্রুয়ারি ২০২২ / এমএম




