বাড়িতে জিলাপি তৈরির সহজ রেসিপি
বাঙালির উৎসব, অনুষ্ঠানে মিষ্টিমুখ করাতে জিলাপি খাওয়ানোর চল বহুদিনের। চাইলে বাড়িতে বসেই জিলাপি তৈরি করা যায়। জেনে নিন জিলাপি তৈরির সহজ রেসিপি।
উপকরণ
জিলাপির খামির তৈরির জন্য
১. এক কাপ গ্লুটেন ফ্রি সাওয়ারডো ডিসকার্ড
২. ২ চামচ ট্যাপিওকা স্টার্ক পাউডার
৩. এক চিমটে হলুদ (রংয়ের জন্য)
৪. ভাজার জন্য ঘি
৫. একটি পরিস্কার এবং শুকনা বোতল
চিনির রস তৈরির জন্য
১. এক কাপ গুঁড়া চিনি
২. অর্ধেক কাপ পানি
৩. জাফরান
৪. অর্ধেক কাপ এলাচগুঁড়ো
৫. কয়েক ফোঁটা লেবুর রস
প্রণালি
প্রথমে সমস্ত উপকরণগুলো মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। যদি ব্যাটার খুব ঘন হয়ে যায়, তাহলে তাতে কয়েক ফোঁটা গরম পানি মেশাতে পারেন। মিশ্রণটিকে এবার অন্তত ৩০ মিনিটের জন্য আলাদা করে রেখে দিন।
এবার একটি বোতলে মিশ্রণটি ভরে রাখুন। যে সময়টা খামিরটাকে আপনি আলাদা করে রাখছেন, সেই সময়ে চিনির রস তৈরি করে নিন। তার জন্য গুঁড়া চিনি এবং পানি মিশিয়ে ফুটতে দিতে হবে। এবার তাতে এলাচগুঁড়া, জাফরান মিশিয়ে ঘনত্ব পরীক্ষা করে নিন। চিনির রস যেন খুব ঘন না হয়, আবার খুব পাতলা হলেও চলবে না।
এবার একটি পাত্র গ্যাসে বসিয়ে তাতে ঘি গরম করতে দিন। বোতলে ভরা ব্যাটার ঘিয়ের উপর জিলিপির আকারে দিতে থাকুন।জিলিপির দুটো দিকই যেন ভালো করে ভাজা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। জিলিপি ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলোকে ঘি থেকে তুলে চিনির রসে এক মিনিটের জন্য ভিজিয়ে রেখে তুলে নিন।
খবর সারাবেলা / ০৮ নভেম্বর ২০২১ / এমএম




