যেসব খাবার বয়স বাড়িয়ে দেয়
বয়সকে হাতের মুঠোয় বন্দী করে রাখতে সবাই চায়। প্রকৃতির নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়তেই থাকে। তবে অনেকেই আছেন যাদের বয়সের তুলনায় বার্ধক্যের ছাপ বেশি দেখায়। এর অন্যতম কারণ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস।সব খাবারই কিন্তু শরীরের জন্য উপকারী নয়। কিছু কিছু খাবার খেতে সুস্বাদু হলেও তা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। এ খাবারগুলো নির্দিষ্ট সময়ের আগেই বয়স বাড়িয়ে দিতে পারে। তাই যে খাবারগুলো বয়স বাড়িয়ে দেবে সেগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন। প্রতিদিনের খাদ্য তালিকা থেকে এসব খাবারকে বাদ দিন। চুলন জেনে নেওয়া যাক সে খাবারগুলো কী কী।
অতিরিক্ত ঝাল ও মসলা দিয়ে তৈরি খাবার ত্বকে লালচে বা কালচে ছোপ ছোপ দাগ ফেলতে পারে ঝাল-মসলা জাতীয় খাবার অতিরিক্ত ঝাল ও মসলা দিয়ে তৈরি খাবার খাওয়া ঠিক নয়। এর ফলে ত্বকে লালচে বা কালচে ছোপ ছোপ দাগ পড়তে পারে। হজমের সমস্যা থেকে অ্যাসিডিটির সমস্যা প্রকট হতে পারে। এর ক্ষতিকর প্রভাবে ঘুম ক্রমশ কমতে থাকবে। ওজন বাড়বে এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সমস্যা দেখা দেবে, যা দ্রুত বুড়িয়ে দিতে সাহায্য করে।
মার্জারিন
যারা নিয়মিত মার্জারিন খান তাদের চেহারায় বলিরেখা পড়ার সম্ভাবনা বেশি থাকে মাখনের এই বিকল্পটি ত্বকের ক্ষতির কারণ হতে পারে। এক গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত মার্জারিন খান তাদের চেহারায় বলিরেখা পড়ার সম্ভাবনা বেশি থাকে। মার্জারিনে বিশেষ এক ধরণের ক্ষতিকর ফ্যাট থাকায় এ সমস্যাটি দেখা যায়। পুষ্টিবিদরা মার্জারিনের পরিবর্তে ভেজিটেবল অয়েল বা স্প্রেড (অলিভ অয়েল, ক্যানোলা অয়েল) খেতে উৎসাহ দিচ্ছেন।
এনার্জি ড্রিঙ্কস
পান করলে সাময়িক শক্তি পাওয়া গেলেও বয়সের ছাপ তাড়াতাড়ি চলে আসে
এনার্জি ড্রিঙ্ক পান করলে সাময়িক শক্তি পাওয়া গেলেও বয়সের ছাপ তাড়াতাড়ি চলে আসে। এনার্জি ড্রিঙ্কে উচ্চমাত্রায় সুগার থাকে। এতে থাকা এসিড দাঁতের ক্ষয় করে দ্রুত এবং দাগও ফেলে দেয়। এতে থাকা সোডিয়াম উপাদান দেহে পানি শূন্যতাও তৈরি করতে পারে। আর এই পানিশূন্যতা ত্বককে দ্রুত বুড়িয়ে দেওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি কোল্ড ড্রিঙ্ক বা মকটেলেও ফ্যাট থাকে, যার ফলে বার্ধক্য জলদি ভর করে শরীরে। আর যদি অল্প বয়সে বুড়িয়ে যাওয়া ত্বক না চান, তাহলে সোডা জাতীয় পানীয়ের অভ্যাস দ্রুত ছাড়ুন।
ফ্রোজেন ফুড
ফ্রোজেন ফুড স্বাস্থ্যকর নয় নাগরিক জীবনে ব্যস্ততার জন্য খাদ্যাভ্যাসে ফ্রোজেন ফুডের চাহিদা বেড়েছে। ফ্রোজেন ফুড পেশির ক্ষতি করে। এসব খাবারে ক্যালরি কম থাকে যা স্বাস্থ্যকর নয়। এসব খাবারে ৭০ শতাংশ সোডিয়াম গ্রহণের সম্ভাবনা থাকে। সোডিয়াম উচ্চ রক্তচাপের ঝুঁকি তৈরি করে। এর ফলে হৃদরোগ ও স্ট্রোকের মতো মরণব্যাধি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ খাবারে লবণ বেশি থাকার ফলে বেশি পানি পান করেত হয় যা কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি করে। মুখ ও গলা ফোলার সমস্যা দেখা দেয়। এসব কারণে বয়স বাড়তে পারে।
মদ্যপান ও ধূমপান
অতিরিক্ত অ্যালকোহল পান করা ফলে ত্বকে বলিরেখা দেখা দেয়, চোখ আর মুখের ফোলা ভাব বেড়ে যাওয়া ও থুতনির নিচে অতিরিক্ত মেদও জমতে পারে। পাশাপাশি ধূমপানও বন্ধ করুন। ধূমপান শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, যা দ্রুত বয়স বাড়িয়ে দেয়।
প্রক্রিয়াজাত মাংস
প্রক্রিয়াজাত মাংস নিয়মিত খেলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় মাংস প্রক্রিয়াজাত করতে লবণ ব্যবহার হয়। এতে সোডিয়াম থাকে অস্বাভাবিক মাত্রা থেকে বেশি। অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়ায়। হৃদরোগের ঝুঁকি তৈরি করে ও ডায়াবেটিস, কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। প্রক্রিয়াজাত মাংস খেতে মজার হলেও, এতে যে নাইট্রেইটস পাওয়া যায় তার সঙ্গে জড়িয়ে আছে খাদ্যনালী, পাকস্থলি, অগ্ন্যাশয় ও অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি। তাই প্রক্রিয়াজাত হোক বা না হোক, লাল মাংস যত বেশি খাওয়া হবে, স্বাস্থ্য ঝুঁকি ততই বাড়বে। এসব রোগে আক্রান্ত হলে বয়স এমনিতেই বেড়ে যায়।
ভাজাপোড়া খাবার নয়
যদি কম বয়সে বুড়িয়ে যেতে না চান তাহলে ভাজাপোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকুন যদি কম বয়সে বুড়িয়ে যেতে না চান তাহলে ফ্রাইড স্ন্যাকস বা ভাজাপোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এসব খাবারে থাকা প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট দীর্ঘ মেয়াদে শরীরের জন্য মারত্মক খারাপ প্রভাব ফেলে। অতিরিক্ত ভাজাপোড়া খাবার ত্বকে ব্রণ বা ফুসকুড়ি পড়ার মতো সমস্যা তৈরি করে, যা বয়স বাড়িতে দিতে পারে।
সেঁকা পণ্য
সুস্থ থাকতে বেকারির খাদ্যপণ্য থেকে দূরত্ব বজায় রাখতে হবে বেকারিতে তৈরি খাদ্যপণ্য সব সময়ই দূরত্ব বজায় রাখতে হবে। সেঁকা পণ্যে থাকে উচ্চমাত্রার অ্যাডেড সুগার ও ফ্যাট। যা খেলে ওজন বেড়ে যাওয়া এবং দাঁতের স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। এতে থাকা সুগার অস্বাস্থ্যকর জীবাণুদের উৎসাহ যোগায় এবং প্রদাহ সৃষ্টি করে। যা বুড়িয়ে যাওয়ার গতি দ্রুততর করতে পারে।
পোড়া মাংস
পোড়া মাংসে থাকে এমন কিছু হাইড্রোকার্বন যা শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ায়, যা ত্বকের ক্ষতি করে কাবাব, বারবিকিউ, স্টেক, গ্রিল করা মাংসের ওপরে একটা পোড়া অংশ থাকে। পোড়া মাংসে থাকে এমন কিছু হাইড্রোকার্বন যা শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ায়। একই সাথে ত্বকের কোলাজেন ভেঙে ফেলে। কাবাব খাওয়ার আগে পোড়া অংশটি ফেলে দিন। না হলে শরীরে ক্ষতি হবেই হবে।
ক্যাফেইন
ক্যাফেইন ত্বককে শুষ্ক করে দেয় আজকাল অনেকেরেই ক্যাফেইনে আসক্তি আছে। ক্লান্তিতে কফি চাঙা করে। কিন্তু একের পর এক কফি পান করতে থাকা কিন্তু ভয়ংকর ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। ক্যাফেইন ত্বককে শুষ্ক করে দেয়। অতিরিক্ত কফি নির্ভরতায় ত্বক শুকনো খটখটে হয়ে যেতে পারে। ফলে ত্বক সময়ের আগেই বুড়িয়ে যেতে পারে।
ভুট্টার সিরাপ
মিষ্টিজাতীয় খাবার ওজন বাড়ানোর সঙ্গে সঙ্গে ত্বক শুষ্ক করে তোলে এটি শরীরের কার্যক্ষমতা বাড়ায়। কোলাজেন এবং ইলাস্টিন সুস্থ ও সুন্দর রাখে। কোলাজেন হলো মানবশরীরের সৃষ্ট প্রাকৃতিক প্রোটিন। শরীরের হাড়, পেশি, অস্থিসন্ধি, চুল, নখ ও ত্বকের গঠনে বিশেষ ভূমিকা রাখে। এর পাশাপাশি অতিরিক্ত চিনি বা মিষ্টি খাবার খাবেন না। কারণ অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার ওজন বাড়ানোর সঙ্গে সঙ্গে ত্বক শুষ্ক করে তোলে, ফলে কপালে, চোখের কোনায় বলিরেখা দেখা দিতে পারে।\
খবর সারাবেলা / ০৪ নভেম্বর ২০২১ / এমএম




