যেভাবে তোয়ালে নরম রাখবেন
তুলতুলে নরম তোয়ালে আপনার মুখ মুছবার নিত্য সঙ্গী। অথচ কদিনের ব্যবহারেরই সে তোয়ালে রুক্ষ খরখরে হয়ে ওঠে৷ মুখ মুছে না পাওয়া যায় শান্তি, না এটি ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো। এতে করে আপনার শখ করে কেনা দামী তোয়ালেটি আস্তে আস্তে ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে। তবে কিন্তু খুব সহজেই আপনি আপনার প্রিয় তোয়ালে রাখতে পারেন নরম তুলতুলে। চলুন জেনে নেই কিকরে-
গরম পানি
তোয়ালে ঠাণ্ডা পানিতে কাচলে তোয়ালের সুতোয় আরো বেশি সাবান জমে ভারী হয়ে ওঠে। তাই সবসময় গরম পানি কাচুন তোয়ালে। এতে তোয়ালে নরম সুন্দর থাকবে।
সাবান ব্যবহারে সতর্ক হোন
অতি সাবানে অতি পরিস্কার এই ধারণা থেকে বের হয়ে আসুন। অতিরিক্ত সাবান ব্যবহারেই কিন্তু তোয়ালে খরখরে হয়ে ওঠে। তাই অল্প সাবানে পরিস্কার করুন আপনার তোয়ালে।
ভিনেগার
ভিনেগার ব্যবহারে তোয়ালে নরম থাকে। তাই কাচার পর ভিনেগার মিশ্রিত পানিতে কিছু ক্ষণ রেখে দিন তোয়ালে। এতে করে আপনার তোয়ালে থাকবে তুলতুলে আরামদায়ক।
খবর সারাবেলা / ২৩ অক্টোবর ২০২১ / এমএম




