নির্দিষ্ট এলাকায় কাজ করবে আইফোনের স্যাটেলাইট

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের পরবর্তী আইফোনে স্যাটেলাইট যোগাযোগ সেবা নির্দিষ্ট কয়েকটি জায়গায় পাওয়া যাবে। সর্বত্র এ সেবাকে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসাবে ধরার সুযোগ নাও থাকতে পারে। এক প্রতিবেদনে জানিয়েছে ভবিষ্যৎ আইফোন (সম্ভাব্য আইফোন ১৩)-এর জরুরি স্যাটেলাইট কল ও মেসেজিং সেবা শুধু নির্ধারিত এলাকা ও পরবর্তীতে যেখানে সেলুলার কাভারেজ নেই সেখানে পাওয়া যাবে।

অ্যাপল অধিক ডেটা কাভারেজের জন্য ধারাবাহিকভাবে নিজস্ব স্যাটেলাইট সেবা চালু করতে চায়। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে কয়েক বছর সময় লেগে যেতে পারে। এছাড়া শিগ্গির নন-ইমার্জেন্সি কলিং সেবা পাওয়ার সম্ভাবনা কম।

পরবর্তী আইফোনে ব্যবহৃত হতে যাওয়া কাস্টমাইজড কোয়ালকম এক্স৬০ মডেমকে স্যাটেলাইট সেবার জন্য ব্যবহার করা হলেও এটি পুরোপুরিভাবে স্যাটেলাইট ফোনের সেবা দিতে পারবে না। এছাড়া খরচ এবং অপারেটরদের আপত্তি স্যাটেলাইট সেবা দিতে প্রতিবন্ধকতার সম্মুখীন করতে পারে অ্যাপলকে।

খবর সারাবেলা / ০৭ সেপ্টেম্বর ২০২১ / এমএম