টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার রাতে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের প্রথম দুই ম্যাচেই জিতে বাংলাদেশ এখন সিরিজ জয়ের দ্বারপ্রান্তে। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ পরশু তৃতীয় টি-টোয়েন্টিতে নামবে।

খবর সারাবেলা / ০৪ সেপ্টেম্বর ২০২১ / এমএম