শনাক্ত আরও ৩০৬, ডেঙ্গু সন্দেহে মৃত্যু ৪

August 19, 2021

করোনা মহামারির মধ্যে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত এক দিনে ৩০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে চারজনের।বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩০৬ জন। এদের মধ্যে ২৭৩ জনই ঢাকার, আর ঢাকার বাইরে ৩৩ জন। সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১৯৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ১১০ জন, আর বাকি ৮৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত ছয় হাজার ৯৫৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন পাঁচ হাজার ৭৩৩ জন। এ বছরের সর্বোচ্চসংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। আগস্টের ১৮ দিনে চার হাজার ২৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত।এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ৩০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১৯৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ১১০ জন, আর বাকি ৮৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এদিকে এর আগে গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) ৩২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ। সোমবার (১৬ আগস্ট) সারাদেশে ২২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়া রবিবার ১৯৮ জন, শনিবার ২৫৭ জন, শুক্রবার ২১১ জন, বৃহস্পতিবার ২৪২ জন, বুধবার ২১৩ জন, মঙ্গলবার ২২৬ জন হাসপাতালে ভর্তি হন।

খবর সারাবেলা / ১৯ আগস্ট ২০২১ / এমএম