মা হলেন শ্রেয়া ঘোষাল
বিয়ের ছয় বছর পর প্রথম সন্তানের মা হলেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।বলিউডের বিভিন্ন জনপ্রিয় বেশকিছু সিনেমায় প্লেব্যাকের কারণে তিনি শুধু ভারত নয় পুরো উপমহাদেশেই অনেক জনপ্রিয়।শনিবার দুপুরে তার ঘরে নতুন অতিথি এসেছে। ছেল সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় খবরটি জানানোর পর থেকেই ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। খবর হিন্দুস্থান টাইমস।
ইনস্টাগ্রামে শ্রেয়া ঘোষাল জানিয়েছেন, আজ দুপুরে ভগবান আমাদের দাম্পত্য জীবনের সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছেন। একটি ফুটফুটে ছেলে সন্তানের মা হয়েছি। এটা একদম অন্যরকম অনুভূতি। শিলাদিত্য, আমি, আমাদের পরিবারের সবাই খুব খুশি। সবাইকে ধন্যবাদ আমাদের ছোট্ট সোনামনিকে আশীর্বাদ ও ভালোবাসা দেয়ার জন্য। তবে নবজাতকের কোনো ছবি প্রকাশ করেনটি শ্রেয়া ঘোষাল।
এর আগে ৪ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্তান-সম্ভবা অবস্থায় একটি ছবি পোস্ট করে শ্রেয়া সুখবরটি জানিয়েছিলেন।তিনি জানান, আমাদের সন্তান শ্রেয়াদিত্য শীঘ্রই আসছে। শিলাদিত্য ও আমি খুবই আনন্দিত ও শিহরিত। জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি দীর্ঘদিন প্রেমের পর ছোটবেলার বন্ধু শিলাদিত্যের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন শ্রেয়া ঘোষাল। বিয়ের ৬ বছর পর তাদের ঘরে নতুন অতিথি আসলো।
খবর সারাবেলা / ২৩ মে ২০২১ / এমএম




