দরিদ্র শিশুদের জন্য হাসপাতালে মেডিকেল সরঞ্জাম দিলেন শচীন
বহু বছর ধরেই দুস্থ শিশুদের পাশে দাঁড়িয়েছে তার চ্যারিটি সংস্থা৷ এবার দরিদ্র শিশুদের চিকিৎসার সাহায্যে হাত বাড়ালেন ক্রিকেটঈশ্বর শচীন টেন্ডুলকার৷ অসমের একটি চ্যারিটি হাসপাতালে মেডিকেল সরঞ্জাম দান করলেন লিটল মাস্টার৷ এই হাসপাতালে ২০০০ দরিদ্র শিশু চিকিৎসা পাবে৷
কিংবদন্তি এই ক্রিকেটার ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর৷ অসমের করিমগঞ্জ জেলার মাকুন্দা মেডিকেল সরঞ্জাম হিসেবে পেডিয়েটিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (PICU) এবং নেওনাতাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (NICU) দান করলেন শচীন৷
টেন্ডুলকার ফাউন্ডেশন মধ্যপ্রদেশে তফসিলি সম্প্রদায়ের জন্য পুষ্টিকর খাবার এবং নর্থ-ইস্টে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ এবার দরিদ্র শিশুদের চিকিৎসার জন্য সাহায্যে এগিয়ে এলেন ক্রিকেটঈশ্বর৷
মাকুন্দা হাসপাতালের পেডিয়েটিক সার্জেন ডক্টর বিজয় আনন্দ ইসামেইল কিংবদন্তি ব্যাটসম্যান শচীনকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘শচীন টেন্ডুলকার শচীন টেন্ডুলকার ফাউন্ডেশন আমাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ এতে এলাকার প্রচুর দরিদ্র শিশুর উপকার হবে৷’
সম্প্রতি শেষ হযেছে আইপিএল৷ বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ত্রযোদশ সংস্করণে ধারাভাষ্যকার হিসেবে ভারতে ছিলেন ব্রায়ান চার্লস লারা৷ আইপিএল শেষে বাইশ গজে তার দীর্ঘদিনের বন্ধু সচিনের সঙ্গে গলফ কোর্সে লড়াইয়ে নামেন৷
বাইশ গজের মতোই গলফ কোর্সে দু’জনে লড়াই উপভোগ করেন লারা ও শচীন৷ গলফ কোর্সেও একে অপরকে ছাপিয়ে দেওয়ার হাতছানি ছিল এই বন্ধুর মধ্যে৷
খবর সারাবেলা / ১৫ নভেম্বর ২০২০ / এমএম




