বিবাহবার্ষিকীতে দীপিকাকে নিয়ে রোমান্টিক রণবীর

November 14, 2020

বিয়ের দুই বছর পার করে ফেলেছেন বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০১৮ সালের ১৪ নভেম্বর দুজন দুজনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে দীপিকাকে নিয়ে রোমান্টিক বার্তা দিয়েছেন রণবীর।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রণবীর দুটি ছবি পোস্ট করেছেন। একে অপরকে ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ করা ছবি দুটির ক্যাপশনে রণবীর লিখেছেন, ‘আত্মা চিরতরে জড়িত। শুভ দ্বিতীয় বার্ষিকী, আমার পুতুল।’

বিয়ের দুই বছর পার হলেও তাদের রোমান্টিকতায় ভাটা পড়েনি। প্রকাশ্যেই একে অপরের রসায়ন বেশ ভালো। কাছের মানুষেরা বলেন তারা ক্যামেরার পেছনের জীবনেও বেশ সুখী।

খবর সারাবেলা / ১৪  নভেম্বর ২০২০ / এমএম