হাসপাতাল থেকে ফিরলেন গাঙ্গুলি

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে গতকালই(শনিবার)। অবশেষে চারদিন পর হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি। আজ বাংলাদেশ সময় সকাল ১০টা ৪০ মিনিটে নিজ গাড়িতে করে বাসায় ফেরেন ভারতীয় সাবেক অধিনায়ক।

২০২১ সালটা সৌরভ গাঙ্গুলির জন্য সুখবর বয়ে আনেনি। বছরের শুরুতেই বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।আবারও গত বুধবার বুকে ব্যথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভকে। একাধিক পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা বৃহস্পতিবার তার বুকে আরও দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন।

প্রথমে জানা গিয়েছিল, সৌরভের একটি স্টেন্ট বসানো হবে। কিন্তু দুটি স্টেন্টই বসানো হয়। প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আফতাব বলেন, “সুস্থ আছেন সৌরভ। বিশ্রামে থাকতে বলা হয়েছে।”

খবর সারাবেলা / ৩১ জানুয়ারি ২০২১ / এমএম