সাত পাকে বাঁধা পড়লেন কাজল আগরওয়াল

October 31, 2020

সাত পাকে বাঁধা পড়লেন ভারতের অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিচলু। শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের তাজমহল প্যালেসে বসে বিয়ের আসর।

ভারতীয় রীতি মেনে সম্পন্ন হয়েছে বিয়ে। ট্র্যাডিশনাল বধূর সাজে সাজেন কাজল। মাথায় পরেন সোনার মাথা পট্টি। হালকা গোলাপি শেরওয়ানি পরেছিলেন বর গৌতম কিচলু।

চলতি মাসের শুরুতেই বিয়ের ঘোষণা দিয়েছিলেন কাজল আগরওয়াল। কোভিড পরিস্থিতিতে হাতে গোনা বন্ধুদের নিয়ে বিবাহ অনুষ্ঠান সারেন অভিনেত্রী।

কাজল আগরওয়াল দক্ষিণী ছবির পরিচিত মুখ। বলিউডেও কাজ করেছেন। তার স্বামী ব্যবসায়ী, ইন্টিরিয়র ডিজাইনার, ই-কমার্স প্ল্যাটফর্ম ডিসার্ন লিভিংয়ের মালিক।

খবর সারাবেলা / ৩১ অক্টোবর ২০২০ / এমএম