শারদীয় পোশাকের নান্দনিক সম্ভার নিয়ে টুয়েলভ ক্লথিং
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজাকে বরণ করে নিতে মন্দিরগুলোতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে পূজার প্রস্তুতি। মহামিলনের এ উৎসব উদযাপনে পোশাকের প্রতি সবারই থাকে বাড়তি আগ্রহ। দেশের নান্দনিক পোশাকের সমাহারের পরিচিত নাম টুয়েলভ ক্লথিং পূজা উপলক্ষে দারুণ সব পোশাক নিয়ে এসেছে।
এবারের পূজাকে বর্ণিলতায় রাঙাতে ‘টুয়েলভ ক্লথিং’-এর আয়োজনে থাকছে কুর্তি, থ্রি-পিস, টিউনিক, পাঞ্জাবি এবং কিছু ওয়েস্টার্ন কালেকশন। বিশ্বায়নের প্রভাবে দেশীয় পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকের প্রতিও মানুষের চাহিদা দিনকে দিন বাড়ছে। যেমন শার্ট, হাফ শার্ট, টি-শার্ট ইত্যাদি।
পূজায় ট্রেডিশনাল একটি মোটিফ ব্যবহার করেছেন টুয়েলভ ক্লথিং -এর ডিজাইনাররা। এছাড়া কিছু সিমিলারিটিজ ও সিনকোনাইজেশন তো আছেই। ওয়াটার লিলির ওপর বেইজড করে বড় একটা কালেকশন দেখা যাবে টুয়েলভ ক্লথিং -এর এবারের পূজার পোশাকে। স্কিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, এম্বডারিসহ নানান ভাবে ডিজাইন করা হয়েছে পোশাকগুলোতে।
এ বছর পূজার আগে আবহাওয়া কখনো গরম আবার কখনো বৃষ্টি। টুয়েলভ ক্লথিং যতটা সম্ভব হালকা কাপড় ব্যবহার করেছেন তাদের কালেকশনে। যাতে দীর্ঘ সময় মানুষ তার পূজার লুকে আরামে মণ্ডপে মণ্ডপে ঘুরেফিরে সময়টা কাটাতে পারেন।
শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্যও রয়েছে টুয়েলভ ক্লথিং-এর শারদীয় পোশাক। বড়দের মত ছোটদের পাঞ্জাবি, কুর্তি, থ্রি-পিস, টু-পিস পাওয়া যাবে টুয়েলভ ক্লথিং-এ। সাধ ও সাধ্যের মধ্যেই পওয়া যাবে টুয়েলভ-এর শারদীয় পোশাক। দাম ১২০০ থেকে ২২০০ টাকার মধ্যে। এছাড়া টুয়েলভ ক্লথিং-এর ডিজিটাল এবং ই -কমার্সে পূজা উপলক্ষে থাকছে বিভিন্ন আকর্শনীয় অফার। যোগাযোগ: www.twelvebd.com ও ফেসবুক: Twelvebd।
খবর সারাবেলা / ০৬ অক্টোবর ২০২১ / এমএম




