শারদীয় দুর্গোৎসবে এমব্রেলা
অসুরকে নিধন করে শুভশক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর উদযাপিত হয় শারদীয় দুর্গোৎসব। করোনার অতিমারির সংকট কাটিয়ে এবার সনাতন ধর্মাবলম্বীরা স্বাস্থ্যবিধি মেনে জাঁকজমকভাবে আনন্দ-উচ্ছ্বাসের মাঝে বরণ করে নিবে মা দুর্গাকে।উৎসবপ্রেমী বাঙালির দুর্গাপূজায় সাধ্য ও সাধ্যের মাঝে সব বয়সীদের জন্য দারুণ সব পোশাক নিয়ে এসেছে সবার পছন্দের ফ্যাশন ব্র্যান্ড ‘এমব্রেলা’। পূজা উপলক্ষ্যে বাহারি ও রঙিন কাপড়রে দারুণ সব কালেকশনের সম্ভার রয়েছে ‘এমব্রেলা’তে।
পূজার পোশাকে উৎসবের আবহ ফুটিয়ে তুলতে রঙের বিচিত্র ব্যবহার করেছেন ‘এমব্রেলা’র ডিজাইনাররা। পূজা উপলক্ষে ছেলেদের পাঞ্জাবি, শার্ট, মেয়েদের শাড়ী, কুর্তা, টপ বা ফতুয়া, থ্রি-পিস এবং বাচ্চাদের পাঞ্জাবি, শার্ট, থ্রি-পিসসহ নতুন সব নকশার পোশাক পাওয়া যাচ্ছে ‘এমব্রেলা’র সব শোরুমে। দেশের বিভিন্ন জেলায় ২৫টি শোরুম ও ‘এমব্রেলা’র অনলাইন শপে সব রকমরে পোশাক পাওয়া যাচ্ছে।
গরম ও বৃষ্টির বিষয়টি বিবেচনা করে ‘এমব্রেলা’র শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি তৈরি করা হয়েছে সময়োপযোগী ম্যাটেরিয়ালে। সুতি ছাড়াও আছে আদি খাদি, সিল্ক, টিস্যু, হাফসিল্ক, লিনেন, ভিস্কস, জরজেট, শিফন ও রেয়নের মত কাপড়।সব পোশাক যেহেতু সবাইকে মানায় না, সে বিষয়টি বিবেচনা করেই ‘এমব্রেলা’র পোশাক ডিজাইন করা হয়েছে। যাতে সবাই তাদের সাধ ও সাধ্যরে মধ্যে সমন্বয় ঘটাতে পারেন। শারদীয় দুর্গোৎসবে ‘এমব্রেলা’র এই আনন্দ আয়োজন শুরু হয়েছে গেলো ২৫শে সেপ্টেম্বর থেকে, চলবে বিজয়া দশমীর দিন পর্যন্ত।
খবর সারাবেলা / ০২ অক্টোবর ২০২১ / এমএম




