রান্নায় লবণ-গোলমরিচের গুঁড়ার অবাক ব্যবহার
রান্না একটি শিল্প। সঠিক সময়ে সঠিক উপাদানের ব্যবহার এটিকে মাস্টারপিস করে তোলে। যেকোনো রান্নায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো লবণ ও মরিচ। এই দুটি উপাদান খাবারকে যেমন অতুলনীয় করতে তুলতে পারে ঠিক তেমনই নষ্টও করে দিতে পারে।
একজন ইউটিউবার খুব সহজে রান্নায় সহজ পদ্ধতিতে এই দুই উপাদানের ব্যবহার করেছেন তা দেখে অবাক হয়েছে নেটিজেনরা। এই দুই উপাদান সকলে ব্যবহার করলেও এত সহজে সুন্দরভাবে যে এটি কৌটা থেকে বের করা যায় তা তা জানা ছিল না অনেকের।
লবণ বা গোল মরিচের গুঁড়া সাধারণ যে কৌটায় রাখা হয় তার থেকে রান্না করার সময়ে ঝাঁকি দিয়ে বের করতে হয়। অনেক সময় বেশি বেশি ঝাঁকালেও এটি বের হয় অনেক কম। এক্ষেত্রে সঠিক পরিমাণ লবণ বা গোলমরিচের গুঁড়া কৌটা থেকে বের করতে হলে বেশ বেগ পেতে হয়।
কাচের ছোট যে কৌটায় লবণ বা গোলমরিচের গুঁড়া রাখা হয় তার পেছনে চারদিকে লক্ষ্য করবেন কাটা কাটা খাঁজ রয়েছে। অন্য কৌটা বা কিছু দিয়ে এই খাঁজের ওপর ঘষলে সুন্দরভাবে এবং পরিমাণ মতো গুঁড়া বাইরে পড়বে। এক্ষেত্রে ঝাঁকি দেয়া বা কষ্ট করতে হবে না।এভাবে খুব সহজে একটি পাত্রে বা কাগজে লবণ মরিচের গুঁড়া বের করে মিশিয়ে রান্নায় ব্যবহার করতে পারেন।
খবর সারাবেলা / ২০ মার্চ ২০২১ / এমএম




