রাত জাগলে যেসব স্ন্যাকস খেতে পারেন
রাত জাগলে যেসব স্ন্যাকস খেতে পারেন রাত জাগলে যেসব স্ন্যাকস খেতে পারেন অবেলায় রাতে খাওয়া দাওয়া করা মোটেও ভালো কিছু না। কারণ রাতে সচরাচর স্ন্যাকস জাতীয় খাবার খাওয়া হয়। এতে ওজন বাড়ার আশঙ্কা থাকে। তবে অবেলায় রাতে কিছু স্বাস্থ্যকর খাবার খেলে এই সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। কারণ কিছু খাবার অম্ল বা গ্যাসের সৃষ্টি করে। এতে স্বাভাবিক ঘুম ব্যাহত হয়। তাহলে কি সেই খাবার? চলুন দেখে নেই।
এক গ্লাস লো ফ্যাট দুধ
দুধে প্রচুর এমিনো এসিড থাকে। এরমাঝে ট্রিপটোফেন নামক এক ধরনের এমিনো এসিড থাকে যা মেলাটোনিন এবং সেরাটোনিন নামক উপাদানের জোগান দেয়। এই উপাদানগুলো আপনাকে সুন্দরভাবে ঘুমানোর উৎসাহ জোগায়।
বাদাম
একমুঠো কাঠবাদাম, কাজু বাদাম খেলে খুব দ্রুতই পেট ভরা লাগতে পারে। এদের মধ্যে থাকা ফাইবার আপনার স্বাস্থ্যের জন্যেও উপকারী।
ফল
ফ্রিজে কিছু ফল সবসময় রাখা উচিত। এতে সহজেই অবেলায় মিষ্টি খাওয়ার লোভ সংবরণ করানো যাবে। তাছাড়া ফল খেলে স্বাস্থ্যও ভালো থাকবে।
পপ কর্ন
আজকাল এয়ার পপড পপকর্ন পাওয়া যায়। ওভেনে বা একটু গরম করে নিলেই বানানো যায়। তেল ছাড়া এই পপকর্নে তেল না থাকায় ক্যালরি কম থাকে। তবে ফাইবার থাকায় ক্ষুধাও মিটে।
এক মগ হারবাল চা
গভীর রাতে হারবাল চা খেলে শরীর আরাম পায়। তবে ক্যাফেইন থেকে দূরে থাকা ভালো। আজকাল মশলা চা বা ফ্লেভারযুক্ত কিছু চা পাওয়া যায়। চিনি ছাড়া এসকল চা খেলে কিছুটা ভালো লাগবে।
সুগার ফ্রি ক্রেকার
ডায়াবেটিসের জন্যে নির্ধারিত ক্র্যাকার আর হার্বাল চা খেলে ওজন বাড়া কিংবা ঘুম নষ্ট হওয়ার আশঙ্কা দূর করা যায়।
খবর সারাবেলা / ২৯ ডিসেম্বর ২০২১ / এমএম




