রঙ করলে কি চুলের ক্ষতি হয়
পছন্দের রঙে চুল রাঙাতে ভালোবাসেন অনেকেই। রঙিন চুলে যেমন আসে ঝলমলে ভাব, তেমনি দেখতেও লাগে জমকালো। তবে চুল রঙ করলে কিন্তু প্রস্তুত থাকতে হবে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার জন্যও।রঙ বসাতে ব্লিচ করতে হয় চুলে। ব্লিচ করার ফলে চুল হয়ে পড়ে রুক্ষ। খুব সহজে ফেটে যায় ব্লিচ করা চুল। এছাড়া ঝরতেও শুরু করে।
ব্লিচ করা মানে চুলে শক্তিশালী কেমিক্যালের আঘাত। এতে চুল হারিয়ে ফেলে এর স্বাভাবিক ময়েশ্চার ও প্রোটিন ব্যালেন্স।রঙিন চুলের প্রয়োজন বেশ খানিকটা বাড়তি যত্ন। সেটি করতে না পারলে খুব দ্রুত নষ্ট হয়ে যায় চুলের স্বাভাবিক সৌন্দর্য।
ব্লিচ করার উপাদান মাথার ত্বকে লাগলে অনেক সময় জ্বলুনি হতে পারে। এই জ্বলুনি বেশ কয়েকদিন পর্যন্ত থাকতে পারে।চুল এর স্বাভাবিক তৈলাক্ততা হারিয়ে হয়ে পড়ে শুষ্ক ও প্রাণহীন।চুলের স্বাভাবিক রঙ নষ্ট হয়ে যেতে পারে ব্লিচ ও রঙ করলে।
খবর সারাবেলা / ২৩ জানুয়ারি ২০২১ / এমএম




