‘মুজিব আমার পিতা’ সিনেমা দেখে উচ্ছ্বসিত ছাত্রলীগের সভাপতি ও সা. সম্পাদক
গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে তাঁরই লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ অবলম্বনে নির্মিত দেশের প্রথম এনিমেটেড সিনেমা ‘মুজিব আমার পিতা’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
খুব স্বাভাবিকভাবে এই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলো বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিশেষ করে ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনার চোখে যখন বঙ্গবন্ধুকে বড় পর্দায় জানার সুযোগ, তখন রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত প্রিমিয়ার শোতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সহসভাপতি রায়হান কাউছার, তিলোত্তমা শিকদার, রাকিব হোসেন, যুগ্নসাধারণ সম্পাদক আব্দুল জব্বার রাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন সহ অনেকে।
প্রিমিয়ার শো শেষে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ নেতৃবৃন্দ স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখায় নির্মিত ‘মুজিব আমার পিতা’ সিনেমার নানান দিক নিয়ে আলোচনা করেন।
ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুকে যেন আরও ভালোভাবে জানতে পারেন তাই নেতাকর্মীদের হলে এসে এই সিনেমা দেখার আহবান জানান। তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুকে জানতে আকৃষ্ট করার জন্য স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান টিকেটে ৫০% ছাড় এর ঘোষণাও দিয়েছেন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে ‘মুজিব আমার পিতা’ এনিমেটেড সিনেমার প্রিমিয়ার শো উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম, নাটোর-১ আসনের এমপি শফিকুল ইসলাম বকুল, মুজিব শতবর্ষ উদযাপন এর সমন্বয়ক কবি কামাল নাসের চৌধুরী, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এম এন জিয়াউল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অনেকে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দীর্ঘদিনের প্রচেষ্টায় এই সিনেমা নির্মিত হয়। সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের সমন্বয়ক প্রকৌশলী তন্ময় আহমেদ গল্পের নানান দিক গবেষণা, বিশ্লেষণে বিশেষ ভূমিকা রাখেন।
খবর সারাবেলা / ৩০ সেপ্টেম্বর ২০২১ / এমএম




