মানবতার ফেরিওয়ালা এমপি একরামুল করিম চৌধুরী
নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নিজ তহবিল থেকে গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার থেকে বিতরণ শুরু হওয়া কার্যক্রমের ধারাবাহিকভাবে চলবে কবিরহাট, সদর, সুবর্ণচর উপজেলায় বলে জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।
একরামুল করিম চৌধুরী বলেন, আমার ব্যক্তিগত তহবিল থেকে ৫০-৬০ হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যেতে চাই, জনগণের সেবা করতে চাই। পাশাপাশি সমাজে যারা বিত্তবান তাদের গরীব, অসহায়দের পাশে থাকার আহ্বান করছি। বিশ্বব্যাপি মহামারী যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নোয়াখালীবাসীকে নিয়ম মেনে নিরাপদে থাকার অনুরোধও জানাচ্ছি।
তিনি আরো বলেন, ইতোমধ্যে দুস্থ, গরীব, অসহায়দের মাঝে বিতরণ করার জন্য ৫০ লাখ টাকা আমার ব্যক্তিগত তহবিল থেকে বরাদ্দ দিয়েছি। নির্বাচনী এলাকার বাইরেও নোয়াখালী-৫ আসনের মানুষের জন্য অনুদান দিয়েছি। প্রয়োজন হলে আরো বরাদ্দ দেব। কোনো মানুষ যেন না খেয়ে থাকে, আমার সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে।
এ ছাড়াও এক ভিডিও বার্তায় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনারা কোন চিন্তা করবেন না ইতোমধ্যে সব উপজেলা সদরের সরকারি সহযোগিতা পৌঁছে গেছে। আমরাও প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করতে। যারা খুব বেশি বেকায়দায় বা অসুবিধা থাকবেন তারা সরাসরি আমার মোবাইল নাম্বারে ফোন করবেন। খাবার আপনার বাড়িতে পৌঁছে যাবে। এ ছাড়া জেলার অন্য সংসদ সদস্যদের সাধ্যমত সহযোগিতা নিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। প্রবাসে অবস্থানরত বিদেশীদের এবং বাড়ির চারপাশে অবস্থানরত অতি সাধারণ লোকজনের খোঁজখবর নেয়ার অনুরোধ করেন। আর সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলেন।
খবর সারাবেলা / ০২ এপ্রিল ২০২০/ এমএম




