বিশ্বের সবচেয়ে দামি বিরিয়ানির মূল্য কত

বিরিয়ানি। শব্দটা শুনলেই খাদ্যরসিক মানুষের জিভে জল আসা স্বাভাবিক। ভালো ও সুস্বাদু বিরিয়ানির জন্য দামের কথাও ভাবেন না অনেকে। কিন্তু সেই দামটা কত বেশি এই নিয়ে আছে অনেক প্রশ্ন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি মূল্যের বিরিয়ানির খোঁজ মিলেছে দুবাই এর এক রেস্তোরাঁয়।

দুবাই এর বোম্বে বোরো রেস্তোরাঁর এই বিরিয়ানি ২৩ ক্যারেট সোনায় সাজানো থাকবে। এছাড়াও বহু দামি উপাদান থাকবে। বিরিয়ানির যা পরিমাণ তাতে করে ছয়জন পেট ভরে খেতে পারবেন। বাংলাদেশী মুদ্রায় এক থালা বিরিয়ানির দাম পড়বে ২৩ হাজারেরও বেশি।

এবার প্রশ্ন হল কেন এই বিরিয়ানির দাম এত বেশি কেন। কী কী উপাদান থাকে এই বিরিয়ানিতে। এই বিরিয়ানির সঙ্গে থাকবে কাশ্মীরি মটন কাবাব, পুরানি দিল্লি মটন চপ্স, রাজপুত চিকেন কাবাব, মুঘলাই কোফ্তা, মালাই চিকেন। সেইসঙ্গে কেশর ও ২৩ ক্যারেট সোনা দিয়ে সাজানো থাকবে বিরিয়ানির থালা। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, অর্ডার করার ৪৫ মিনিটের মধ্যে গ্রাহকের টেবিলে পৌঁছে যাবে এক প্লেট বিরিয়ানি। বোম্বে বোরো নামের এই রেস্তোরাঁর এক বছর পূর্তি উপলক্ষ্যে এই বিরিয়ানি যাত্রা শুরু করেছে।

খবর সারাবেলা / ০৪ ফেব্রুয়ারি ২০২১ / এমএম