বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমালো ঢাকা বিশ্ববিদ্যালয়
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালিয় (ঢাবি) প্রশাসন। এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস আগামীকাল ২৪ আগস্ট ২০২২ বুধবার হতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নামাজ ও দুপুরের খাবারের জন্য দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বিরতি থাকবে। পূর্বের ন্যায় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।এতে আরও বলা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভুত থাকবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে। তাই বন্ধের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। তবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আমরা অফিস সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছি।
খবর সারাবেলা / ২৪ আগস্ট ২০২২ / এমএম




