বাড়িতেই হোক ক্যান্ডেল লাইট ডিনার
ভালোবাাসর এই বিশেষ দিনে প্রিয়জনকে সুন্দর একটি মুহূর্ত উপহার দিতে সবাই চায়। দাম্পত্য জীবনে সাধ ও সাধ্যের মাঝে ভালোবাসার মানুষটিকে খুশি করতে চেষ্টার কমতি থাকে না অনেকেরই। ভ্যালেন্টাইন ডে-এর রাতে দুজনে একান্তে কথা বলতে বলতে করতে পারেন ক্যান্ডেল লাইট ডিনার।ঢাকার বিভিন্ন পাঁচতারকা হোটেল ও অভিজাত রেস্টুরেন্টগুলোতে ভালোবাসা দিবসে ক্যান্ডেল লাইট ডিনারের বিশেষ ব্যবস্থা থাকে। তবে চাইলে বাড়িতেও প্রিয়জনের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন। বাগান, ছাদ কিংবা ডাইনিং স্পেসটাকে নতুন করে সাজিয়ে আয়োজন করে নিন ক্যান্ডেল লাইট ডিনারের।
ডিনারে যাওয়ার আগে প্রিয়জনের ছোট কোনো উপহার দিন
ডিনারের পোশাকে মেয়েরা শাড়ি বা গাউন পরতে পারেন। খুব ভারী সাজ না করে পরতে পারেন হালকা কোনো গহনা। ছেলেরা বেছে নিতে পারেন ফরমাল পোশাক। কালো কিংবা গাঢ় নীল রঙের স্যুট দারুণ আউটলুক এনে দেবে। ইচ্ছে করলে ক্যাজুয়াল ফরমাল পোশাকেও ভালোবাসার মানুষটির চোখে চোখ রেখে বলতে পারেন ভালোবাসি।
ডিনারে যাওয়ার আগে প্রিয়জনের ছোট কোনো উপহার দেবেন। আংটি, ঘড়ি, চকলেট বা শুধু একটি ফুলের তোড়াও হতে পারে। টেবিলে অপ্রয়োজনীয় কোনো জিনিস না রাখাই ভালো। টেবিলের মাঝখানে সতেজ ফুল রাখতে পারেন। যেহেতেু ক্যান্ডেল লাইট ডিনার তাই এক বা একাধিক মোমবাতি রাখতেই হবে। এবং অবশ্যই দৃষ্টিনন্দন করতে মোমবাতি স্ট্যান্ড ব্যবহার করুন। আর মেন্যুটা ঠিক করবেন দুজনের পছন্দকে প্রাধান্য দিয়ে।
খবর সারাবেলা / ১৫ ফেব্রুয়ারি ২০২২ / এমএম




