বর্ষায় পুরুষের রূপচর্চা
গরম, ধুলা, ময়লা, রোদ, বৃষ্টি নারী-পুরুষ চেনে না। সবার ত্বকেরই সমান ক্ষতি করে। এছাড়া ব্রণ, মরাকোষ জমা, কালো ছোপ পড়া পুরুষেরও হয়ে থাকে যেমনটা নারীদের ত্বকেও হয়। যদিও নারী এবং পুরুষের ত্বকের ধরন অনেকটাই আলাদা। সারা বছরই পুরুষের ত্বকের যত্নের প্রয়োজন হয়। বিশেষ করে বর্ষায় ছেলেদের ত্বকে চাই বিশেষ যত্ন। জেনে নিন কীভাবে বর্ষাকালে পুরুষরা ত্বকের যত্ন নেবেন।
দিনে দুইবার মুখ ধুতে হবে
সারাদিনে অন্তত দুইবার ভালো করে মুখ ধুতেই হবে। এক্ষেত্রে ফেসওয়াশ ব্যবহার করতে পারলে ভালো। না হলে মুখ ধোয়ার সাবান ব্যবহার করলেও ক্ষতি নেই। মানে বিষয়টি হলো, ত্বকে জমা দূষিত বস্তু পরিষ্কার করতে দুইবার ধোয়া প্রয়োজন।
ময়েশ্চারাইজার ব্যবহার করুন
যদি কারো ত্বক তৈলাক্ত হয় তাহলে সাবান দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পর টোনার ব্যবহার করুন। এতে অতিরিক্ত ধুলাবালি জমে থাকবে না। এছাড়া মুখ ধোয়ার পরে ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।
ত্বক বাঁচাবে সানস্ক্রিন
যেকোনো প্রয়োজনে বাইরে বের হতে হলে অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে। আকাশ মেঘলা থাকলেও এর ব্যতিক্রম হলে চলবে না। মেঘলা পরিবেশেও বেশ সক্রিয় থাকে অতিবেগুনি রশ্মি। এই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে মাখতে হবে সানস্ক্রিন।
চোখের নীচের ত্বক
চোখের নীচের ত্বক মুখের অন্যান্য স্থানের ত্বকের তুলনায় পাতলা। তাই সহজেই এই ত্বক কুঁচকে যায়। ভিটামিন কে আছে এমন সিরাম ব্যবহার করুন ওই স্থানগুলোতে। তাতে চোখের নীচের ক্ষতি কম হবে।
ধূমপান থেকে বিরত ও ডায়াবেটিস সমস্যা
খাবারে প্রোটিনের মাত্রা বেশি রাখুন। নিয়মিত ফল এবং সালাদ খান। প্রতিদিন ৬ থেকে ৮ গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন। আর পুরুষের ত্বকের ব্যাপক ক্ষতি করে ধূমপান। এই অভ্যাস দ্রুত ছাড়তে চেষ্টা করুন। না হলে ত্বকে দ্রুত বয়সের ছাপ পড়তে পারে। এর বাইরে যে সব পুরুষ ডায়াবেটিস সমস্যায় ভোগেন, তাদের ত্বকে নানা ধরনের সংক্রমণ হয়। এমন পরিস্থিতিতে বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নিন।
খবর সারাবেলা / ১২ আগস্ট ২০২১ / এমএম




